ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা ক্রিকেটারদের

#

ক্রীড়া প্রতিবেদক

১৫ জানুয়ারি, ২০২৬,  9:28 PM

news image

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের বিরুদ্ধে তীব্র প্রতিবাদের কারণে ক্রিকেটাররা নাজমুল ইসলামের পদত্যাগ না হওয়া পর্যন্ত কোনো ধরনের ক্রিকেট খেলবে না বলে ঘোষণা দিয়েছেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। কোয়াব সভাপতি মোহাম্মদ মিথুন হোটেল শেরাটনে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান। মিথুন বলেন, আমরা খেলায় আপত্তি করছি না, তবে সবকিছুরই একটা সীমা আছে। নাজমুল ইসলাম ক্রিকেটের প্রতিও সম্মান দেখাননি এবং একের পর এক বিস্ফোরক মন্তব্য করে ক্রিকেটকে ও বিভিন্ন সেক্টরকে অপমান করেছেন। এই অবস্থায় তিনি পদত্যাগ না করা পর্যন্ত আমরা মাঠে নামব না। আরও বলেন, এগুলো করতে আমাদের বাধ্য করা হয়েছে। আমরা সবাই খেলার জন্য আগ্রহী, তবে আমাদের দাবি মেনে নিতে হবে। সংবাদ সম্মেলনে ক্রিকেটার নুরুল হাসান সোহানও জানান, সবাই খেলার জন্য প্রস্তুত, তবে দাবি মেনে তারপরই মাঠে নামব। এখনো পর্যন্ত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে ক্রিকেটারদের এই বিষয়ে কোনো আলোচনা হয়নি। বিসিবি পরিচালকের পদত্যাগ দাবিতে ক্রিকেটারদের এই কঠোর অবস্থান ক্রিকেট অঙ্গনে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম