ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্রান্স-স্পেনে ভয়াবহ দাবানল: সরিয়ে নেওয়া হয়েছে ৩ লাখের বেশি মানুষ জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধ: বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা এলএনজি সরবরাহ কমায় তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য যাবেন বিদেশে মরিয়ামের বাবাকে ঠিকাদারি লাইসেন্স করে দেন গাজী নজরুল দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘নউল’

সন্দ্বীপে কচুখেত থেকে শিশুর রহস্যজনক মরদেহ উদ্ধার, ময়নাতদন্তের জন্য প্রেরণ

#

৩১ মে, ২০২৬,  9:39 PM

news image

সন্দ্বীপ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় ২৫ ঘণ্টা পর এক শিশুর মরদেহ বাড়ির পাশের একটি কচুখেত থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, উপজেলার বাউরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মিয়াজান হাজীর বাড়ি এলাকার বাসিন্দা ফরহাদের ছেলে গত শনিবার (৩০ মে) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়ে যায়। শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে ব্যাপক অনুসন্ধান চালান। এছাড়া বাড়ির আশপাশের ৫ থেকে ৬টি পুকুরেও জাল ফেলে খোঁজ করা হয়, কিন্তু কোথাও তার সন্ধান মেলেনি।

নিখোঁজের প্রায় একদিন পর রবিবার (৩১ মে) দুপুর দেড়টার দিকে বাড়ির পাশের একটি কচুখেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় জমায়। পরে পুলিশকে অবহিত করা হলে তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

স্থানীয়রা জানান, মরদেহ উদ্ধার হওয়া স্থানেও এর আগে একাধিকবার খোঁজাখুঁজি করা হয়েছিল। ফলে ঘটনাটি নিয়ে এলাকায় নানা প্রশ্ন ও রহস্যের সৃষ্টি হয়েছে।

সন্দ্বীপ থানা পুলিশ জানিয়েছে, শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের লক্ষ্যে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে জানা যাবে।

এদিকে শিশুটির আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম