ঢাকা ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন ও কৌশলগত অংশীদার: স্বরাষ্ট্রমন্ত্রী হাম ও উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর আইনজীবী তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গণতান্ত্রিক আন্দোলন থেকে কখনও পিছপা হয়নি যুবদল: রিজভী শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না: তথ্য উপদেষ্টা ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন

সচিবালয়ে শিক্ষার্থী-আনসার সংঘর্ষে আহত এক ব্যক্তির মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

০৪ সেপ্টেম্বর, ২০২৪,  9:55 PM

news image

রাজধানীর সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সঙ্গে আনসার সদস্যদের সংঘর্ষের ঘটনায় আহত শাহিন হাওলাদার (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত শাহিন হাওলাদারের ছেলে রাজধানীর কবি নজরুল কলেজের হাসান আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহের কাজ করছিলেন তিনি। পরে রাতে শিক্ষার্থীদের সঙ্গে সচিবালয়ের সামনে যান। তার বাবা রেন্ট-এ-কারে গাড়ি চালান। তিনি (হাসান) সচিবালয়ের সামনে আছেন জেনে তাকে নিতে তার বাবা সেখানে আসেন। এ সময়ে তার বাবা সংঘর্ষের মাঝে পড়েন। আনসারদের মারধরে তিনি আহত হন। সেদিন রাতে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। আজ তিনি মারা গেলেন।’ জানা গেছে, শাহিন বাগেরহাট জেলার মোংলা উপজেলার আবদুস সোবাহান হাওলাদারের ছেলে। তিনি রাজধানীর দক্ষিণ গোড়ান এলাকায় পরিবার নিয়ে থাকতেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি কলেজের মর্গে রাখা হয়েছে। প্রসঙ্গত, চাকরি জাতীয়করণের দাবিতে গত ২৫ আগস্ট দিনভর সচিবালয় ঘেরাও করে রাখার পর রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছিলেন আনসার সদস্যরা। এ ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছিলেন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম