ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

সংশোধন হতে পারে স্কুলে ভর্তির নীতিমালা

#

২৬ সেপ্টেম্বর, ২০২৪,  10:45 AM

news image

দেশের সরকারি-বেসরকারি বিদ্যালয়গুলোতে কয়েক বছর ভর্তির ক্ষেত্রে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করে আসছে সরকার। এবার তাতে পরিবর্তন আনা হবে কি না তা নিয়ে চলছে আলোচনা। পাশাপাশি বয়স নিয়ে প্রতি বছর যে জটিলতার সৃষ্টি হয় সেখানেও বড় পরিবর্তন আনা হতে পারে।  আলোচিত বিষয়গুলো সামনে রেখে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির নীতিমালা সংশোধনে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সভা ডাকা হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব ড. শেখ আব্দুর রশীদের সভাপতিত্বে শিক্ষা মন্ত্রণালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। বুধবার (২৫ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলীর সই করা সভার নোটিশ থেকে এ তথ্য জানা গেছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা, ঢাকা বিভাগীয় কমিশনারের অফিসের প্রতিনিধি, জেলা প্রশাসকের কার্যালয়ের প্রতিনিধি, জেলা শিক্ষা অফিসের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। গত কয়েক বছর ধরে ভর্তি পরীক্ষা না নিয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছিলো। এবার তাতে পরিবর্তন আসতে পারে বলে জানা গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম