ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর বরিশাল আদালত চত্বরে বোমাসদৃশ বস্তু বিস্ফোরণ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়ার মূল শক্তি: ডা. জাহিদ হোসেন

শ্রীপুরে ৮ বিদ্রোহী প্রার্থীকে আ.লীগ থেকে বহিষ্কার

#

আরিফ প্রধান

২৪ ডিসেম্বর, ২০২১,  6:42 PM

news image

গাজীপুরের শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়নে পঞ্চম ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে আ.লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়ায় ৮ চেয়ারম্যান প্রার্থীকে বহিষ্কার করেছে উপজেলা আ.লীগ। শ্রীপুর উপজেলা আ. লীগের আহবায়ক কমিটির সিদ্ধান্ত মোতাবেক মাওনা ইউনিয়ন আ.লীগের সদস্য মো.সাখাওয়াত হোসেন শামীম, গাজীপুর ইউনিয়ন আ. লীগের উপদেষ্টা সদস্য মো.সিরাজুল হক মাতাব্বর, গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. আমিনুল ইসলাম, মো. শামীম সাজিদ, উপজেলা আ.লীগের আহবায়ক কমিটির সদস্য মো. কামরুল হাসান মন্ডল, বরমী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো.তোফাজ্জল হোসেন, উপজেলা আ.লীগের আহবায়ক সদস্য মো. সফিউদ্দিন দেওয়ান, ও গোসিংগা ইউনিয়ন আ. লীগের মো.সাজেদুল ইসলাম সাজুকে বহিস্কার করা হয়েছে। শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক হুমায়ুন কবির হিমু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, উল্লেখিত ব্যক্তিরা চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করছেন যা বাংলাদেশ আ.লীগের ৪৭ (১১) ধারা মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও গঠণতন্ত্র বিরোধী। এমতাবস্থায় তাদেরকে দলীয় গঠনতন্ত্রের উল্লেখিত ধারা অনুযায়ী স্ব-স্ব পদসহ আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হলো। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৫ জানুয়ারি ২০২২ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম