ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

শ্রীপুরে ট্রেনের বগি বিচ্ছিন্ন

#

আরিফ প্রধান

২৪ জানুয়ারি, ২০২২,  9:47 PM

news image

গাজীপুরের শ্রীপুর রেলস্টেশনে জারিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেনের বগি থেকে ইঞ্জিন বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার বিকাল ৪টা ১৬ মিনিটে এ ঘটনা ঘটে। এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও অনেকে ভয়ে আতংকিত হয়ে পরেন। এসময় ইঞ্জিনটি বগি থেকে  প্রায় ২০০ গজ ছেড়ে চলে যায়। এসময় ট্রেনের দুটি বগি শ্রীপুরের প্রধান সড়কের উপরে থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ইঞ্জিনটি অপর পাশে বগিতে লাগিয়ে রাস্তা থেকে ট্রেনটি সরালে যান চলাচল স্বাভাবিক হয়। অনেকে সঠিক সময়ে গন্তব্যস্থলে না পৌঁছাতে পেরে চরম হয়রানি ও ভোগান্তিতে পড়েন।

আবার অনেকে অন্য ট্রেন ও বিকল্প যানবাহন ব্যবহার করেন। চলন্ত সম্পুর্ন স্পিডে বাফার স্প্রিং ভেঙে গেলে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারতো বলে অনেকে ধারনা করছেন। শ্রীপুরে কর্তব্যরত স্টেশন মাস্টার শামিমা জাহান জানান, শ্রীপুর রেলস্টেশন থেকে ছেড়ে যাবার সময় বগি ও ইঞ্জিন সংযোগের বাফার স্প্রিং ভেঙে গিয়ে বগি থেকে ইঞ্জিন বিচ্ছিন্ন হয়ে যায়। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। উর্দ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। ঢাকার কমলাপুর থেকে ইঞ্জিন আসলে ট্রেনটি ঢাকার উদ্যেশ্য ছেড়ে যাবে। এসংবাদ লেখার সময় সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা থেকে ইঞ্জিন আসেনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম