ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে দুর্বৃত্তের গুলিতে জামাই নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০৪ জানুয়ারি, ২০২২,  11:45 AM

news image

বান্দরবানের লামায় শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে দুর্বৃত্তের গুলিতে মংক্যচিং মার্মা (৩৫) নামে একজন নিহত হয়েছেন। সোমবার (৩ জানুয়ারি) রাত ১টার দিকে লামার উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের অংহ্লাপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মংক্যচিং মার্মা (৩৫) রাঙামাটি জেলার রাজস্থলীর বাঙ্গালখালী এলাকার বাসিন্দা।

রূপসীপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড অংহ্লা পাড়ায় আথুইমং মার্মার বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, মংক্যচিং মার্মা রাঙ্গামাটি থেকে সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের অংহ্লাপাড়ায় শশুরবাড়িতে আসেন বউ ও সন্তানকে নিয়ে যেতে। খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়লে রাত ১টার দিকে ৫/৬ জন দুর্বৃত্ত ঘরে ঢুকে তাকে গুলি করে। এতে মংক্যচিং ঘটনাস্থলে মারা যান। তবে কে বা কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে কিছু জানা যায়নি। লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, ৫/৬ জন অস্ত্রধারী সন্ত্রাসী রাত সাড়ে ১২টার দিকে শ্বশুরবাড়িতে বেড়াতে আসা মংক্যচিংকে গুলি করে হত্যা করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম