ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২২ জানুয়ারি, ২০২২,  4:19 PM

news image

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সারুটিয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় মেহেদি হাসান স্বপন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত স্বপন সারুটিয়া ইউনিয়নের সারুটিয়া গ্রামের তালতলা পাড়ার দবির উদ্দিন শেখের ছেলে। স্থানীয় সূত্র জানায়, গ্রামবাসী, সারুটিয়া ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে বর্তমান চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুদ ও নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী জুলফিকার কাইছার টিপুর ২টি সামাজিক দল রয়েছে। মেহেদি হাসান স্বপন জুলফিকার কাইছার টিপুর সমর্থক ছিলেন। নিহতের পরিবার জানায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে প্রতিপক্ষরা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।

পরে রাতে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। সেখান থেকে স্বপনের স্বজনরা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে রেফার্ড করা হলে পথে তার মৃত্যু হয়। শৈলকুপা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, গত রাতে দুর্বৃত্তদের হামলায় আহত মেহেদি হাসান স্বপন মারা গেছে। এর সঙ্গে যারা জড়িত তাদের শনাক্ত করে গ্রেপ্তার করতে অভিযান চলছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম