ঢাকা ২০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের জালে এলজিআরডি'র সাবেক মহাপরিচালক ওমর ফারুক হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী হামে মারা যাওয়া শিশুদের ৮২ শতাংশ পর্যাপ্ত বুকের দুধ পায়নি ভূমি অফিস মনিটরিংয়ে ডিসিদের ১৪ নির্দেশনা স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত: পররাষ্ট্র মন্ত্রণালয়

শৈলকুপায় আম গাছে ঝুলছে স্কুল ছাত্রীর মরদেহ, পরিবারের দাবী হত্যা

#

০৫ ডিসেম্বর, ২০২১,  1:55 PM

news image

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহ জেলার  শৈলকুপা উপজেলার হাকিমপুর ইউনিয়নের আজাদনগর গ্রামে আম গাছের সাথে ঝুলে থাকা  লাকি  নামের এক স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত স্কুলছাত্রী লাকি আজাদ নগর গ্রামের শুকুর আলী মন্ডলের মেয়ে ও বিপ্রবগদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। পরিবারের অভিযোগ তাকে হত্যা করে মরদেহ গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। এই রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকায় নানা গুঞ্জন শুরু হয়েছে।

এ ব্যাপারে প্রতিবেশী ওহিদুল ইসলাম বলেন, রবিবার সকালে মাঠে পেয়াজ বীজের জমি দেখতে যেয়ে  দেখি আমার জমির আমগাছের সাথে কি যেন ঝুলছে। কাছে গিয়ে দেখি একই গ্রামের স্কুল ছাত্রী লাকীর মরদেহ এরপর তাদের পরিবারের কাছে সংবাদ দিই। মেয়েটির মা ছালেহা খাতুন বলেন, আমার মেয়ের সাথে একই গ্রামের সদু জোয়ার্দ্দারের ছেলে মারুপ জোয়ার্দ্দারের ঘনিষ্ট সম্পর্ক ছিল। রাত ৩টার দিকে মেয়েকে ঘরে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করি। সকাল ৬টার দিকে ওহিদুল ইসলাম এসে খবর দেয় তোমার মেয়ের মরদেহ গাছের সাথে ঝুলছে এর পর ওখানে গিয়ে আমার মেয়ের মরদেহ দেখতে পাই। তবে আমার বিশ^াস আমার মেয়ের  হত্যার পিছনে মারুফ  জড়িত  রয়েছে। মারুফ জোয়ার্দ্দার জানান, মেয়েটির সাথে আমার চাচা ভাতিজির সম্পর্ক ছিল। ওদের বাড়িতে যাতায়াতের সুবাদে  জানাশুনা ছিল। তবে এই মৃত্যুর বিষয়ে আমি কিছুই জানি না। আমি সম্পূর্ণ নির্দোষ। শৈলকুপা থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম