ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

শেষ আটে পা রাখল চেলসি

#

স্পোর্টস ডেস্ক

১৭ মার্চ, ২০২২,  10:07 AM

news image

চেলসির রুশ মালিক রোমান আব্রামোভিচের ওপর ব্রিটিশ সরকারের নিষেধাজ্ঞায় ক্লাবটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চতা ক্রমেই বাড়ছে।কিন্তু দলটির মাঠের পারফরম্যান্সে এর কোনো প্রভাব অবশ্য পড়ছে না তেমন। শেষ ষোলোর ফিরতি লেগে বুধবার রাতে প্রতিপক্ষের মাঠে ২-১ ব্যবধানে জিতে দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের অগ্রগামিতায় শেষ আটে পা রাখল শিরোপাধারীরা। দুই অর্ধে দুই গোল করে লিলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে উঠে গেল চেলসি। প্রথম লেগে ২-০ গোলে জিতেছিল টমাস টুখেলের দল। প্রথমার্ধে চেলসির আক্রমণে একদমই ধার ছিল না। গোলের উদ্দেশ্যে শটই নিতে পারছিল না তারা। এর মাঝেই ৩৮তম মিনিটে হজম করে গোল। সফল স্পট-কিকে লিলকে এগিয়ে নেন তুর্কির ফরোয়ার্ড বুরাক ইলমাজ। ডি-বক্সে চেলসির জর্জিনিয়োর হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টিটি দিয়েছিলেন রেফারি। তৃতীয় বেশি বয়স্ক খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে গোল করলেন ইলমাজ (৩৬ বছর ২৪৪ দিন)। তার চেয়ে বেশি বয়সে গোল করেন পাওলো মালদিনি (৩৬ বছর ৩৩৩ দিন) ও রায়ান গিগস (৩৭ বছর ১৪৮ দিন)। প্রথমার্ধের শেষ কিকে সমতা টানেন ক্রিস্টিয়ান পুলিসিক। জর্জিনিয়োর থ্রু বল ডি-বক্সে পেয়ে প্রথম স্পর্শে দূরের পোস্ট দিয়ে গোলটি করেন তিনি। প্রথম লেগেও একটি গোল করেছিলেন যুক্তরাষ্ট্রের এই মিডফিল্ডার। এক যুগের বেশি সময় পর চেলসির কেউ চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে দুই লেগেই জালের দেখা পেলেন। সবশেষ ২০০৮-০৯ মৌসুমে কোয়ার্টার-ফাইনালে লিভারপুলের বিপক্ষে এটি করে দেখিয়েছিলেন দিদিয়ের দ্রগবা।    ৬৪তম মিনিটে আবার এগিয়ে যেতে পারত লিল, কিন্তু বাঁধ সাধে দুর্ভাগ্য। কর্নারে পর্তুগিজ মিডফিল্ডার শেকার হেড পোষ্টে লাগে। ৭১তম মিনিটে এগিয়ে যায় চেলসি। বাঁ দিক থেকে ম্যাসন মাউন্টের নিচু ক্রসে কাছ থেকে ভলিতে জাল খুঁজে নেন সেসার আসপিলিকুয়েতা। ২০১৯ সালের ডিসেম্বরের পর চ্যাম্পিয়ন্স লিগে স্প্যানিশ এই ডিফেন্ডারের এটি প্রথম গোল। সেবারও লিলের বিপক্ষেই ২-১ গোলের জয়ে জালের দেখা পেয়েছিলেন তিনি।   

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম