ঢাকা ০৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএসসিসি'র আওতায় ডেঙ্গু মোকাবেলায় আগাম জরিপ, ২৭ টি ওয়ার্ড চরম ঝুঁকিতে মহিষ পালনে নিশ্চিত হবে সুস্বাস্থ্য রক্ষা পাবে পরিবেশ হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে একে একে ৫ জনের মৃত্যু বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান রামিসা হত্যা মামলার রায় রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের আর্জেন্টিনায় ১৪ বছরের কিশোরী হত্যা, রাজধানীতে বিক্ষোভ চলতি বছরেই দেশে শিশুদের মিড ডে মিলের ব্যবস্থা হবে: শিক্ষামন্ত্রী

শেরপুর-৩ আসনে ভোটকেন্দ্র পরিদর্শন ও ফোর্সদের ব্রিফিংদিলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি

#

০৮ এপ্রিল, ২০২৬,  3:01 PM

news image

ঝিনাইগাতি  প্রতিনিধি : শেরপুর-৩ (শ্রীবরদী ও ঝিনাইগাতী) সংসদীয় আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে ভোটকেন্দ্র পরিদর্শন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় তিনি ঝিনাইগাতী থানায় পৌঁছালে শেরপুর জেলার পুলিশ সুপার মো. কামরুল ইসলাম ফুল দিয়ে তাকে স্বাগত জানান। পরে জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল ডিআইজিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। এরপর আসন্ন নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত স্ট্রাইকিং ফোর্স সদস্যদের শ্রীবরদীর আয়শা আইন উদ্দিন মহিলা কলেজ এবং ঝিনাইগাতীর আলহাজ্ব শফিউদ্দিন আহম্মদ কলেজে পৃথকভাবে ব্রিফিং প্রদান করেন ডিআইজি। ব্রিফিংয়ে তিনি বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে জেলা পুলিশের নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে সতর্ক থাকতে হবে। সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় বিষয়ে দিকনির্দেশনা দিয়ে তিনি পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। পরে তিনি শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন ঝুঁকিপূর্ণ ও সাধারণ ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা, সিসিটিভি কাভারেজ এবং ভোটারদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। পাশাপাশি স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আশ্বাস দেন। পরিদর্শনকালে পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) মো. পারভেজ আলম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আবদুল্লাহ আল মামুনসহ শেরপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম