ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

শেকৃবি কোষাধ্যক্ষের পদত্যাগে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

#

নিজস্ব প্রতিবেদক

১০ আগস্ট, ২০২৪,  11:37 AM

news image

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নজরুল ইসলামকে পদত্যাগ করতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে শেকৃবি নিপীড়নবিরোধী শিক্ষক সমাজ। গতকাল শুক্রবার রাতে এক বিবৃতিতে এ আল্টিমেটাম দেন তারা। এতে উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে সাধারণ ছাত্র-ছাত্রীদের বিরুদ্ধে অবস্থানকারী স্বৈরাচার ও নির্যাতনকারী সরকারের আশির্বাদপুষ্ট শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) এর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নজরুল ইসলামকে বিশ্ববিদ্যালয়কে স্থিতিশীল রাখার স্বার্থে আগামী ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের নিপীড়নবিরোধী শিক্ষকরা।  ইতিপূর্বে বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র-ছাত্রীরাও কোষাধ্যক্ষকে পদত্যাগের জন্য আল্টিমেটাম দিয়েছেন।  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্যের মতো ২৪ ঘণ্টার মধ্যে যদি ট্রেজারার পদত্যাগ না করেন তবে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে তাকে অসহযোগিতা করা হবে, উদ্ভুত পরিস্থিতিতে যে কোনো ঘটনার দায়ভার তাকেই বহন করতে হবে এবং তার অনুপস্থিতি বা পলায়নের জন্য প্রশাসনিক কার্যক্রমে যে স্থবিরতা বা অস্থিরতার সৃষ্টি হয়েছে তার জন্য যথাশীঘ্র সম্ভব আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, সর্বোপরি তাকে স্বপদে রেখে শিক্ষকরা ক্লাসে ফিরবেন না। উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দেওয়া আল্টিমেটামের পরে গত৬ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, প্রক্টর  এবং পরবর্তীতে ছাত্র পরামর্শক পদত্যাগ করলেও পদত্যাগ করেননি বিশ্ববিদ্যালটির কোষাধ্যক্ষ। এদিকে রাতে দেওয়া আরেকটি বিবৃতিতে অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানিয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নিপীড়নবিরোধী শিক্ষক সমাজ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম