ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

শীতে বিপর্যস্ত কুড়িগ্রামের নিম্ন আয়ের মানুষ

#

নিজস্ব প্রতিনিধি

০৪ জানুয়ারি, ২০২২,  5:22 PM

news image

কুয়াশার চাদরে ঢেকে আছে চারপাশ। কনকনে ঠান্ডা আর শীতবস্ত্রের অভাবে কাজে বের হতে না পেরে কষ্টে দিন কাটছে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষদের। মঙ্গলবার (০৪ জানুয়ারি) কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা যায়, আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা আরও কমতে পারে। কুড়িগ্রাম পৌর শহরের রিকশাচালক আবুল হোসেন বলেন,

গতকাল থেকে খুব ঠান্ডা পড়ছে। সূর্যের দেখা মেলা ভার। এখন পর্যন্ত বাড়ি থেকে মানুষ বাইরে বের হয়নি। ভাড়া না পেলে সংসার চালাব কী করে?

রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তবে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে। জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা আব্দুল হাই সরকার জানান, জেলার ৯ উপজেলা ও ৩ পৌরসভায় ৩৫ হাজার ৭০০ কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। যা ইতোমধ্যে বিতরণ করা হয়েছে। পাশাপাশি ৯ উপজেলায় ১ কোটি ৮ লাখ টাকার কম্বল কেনা হয়েছে। সেগুলোও কোনো কোনো জায়গায় বিতরণ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম