ঢাকা ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
আটকের পর প্রায় ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও ডিবি হেফাজতে মানিক, চালান না দেওয়ায় রহস্য গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ঢাকা ১৯ আসনে ধানের শীষে নির্বাচিত হয়েছেন দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটোয়ারীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ফলাফলের গেজেট হবে: আসিফ নজরুল ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে রুমিন ফারহানা এগিয়ে দীর্ঘ লাইনে ভোটারের ভিড় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু নারী ভোটারদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ করতে দেওয়ার আহ্বান জাতিসংঘের

শিশুদের অধিকার নিশ্চিতে চাই দীর্ঘমেয়াদী পরিকল্পনা

#

আবুল হোসেন বাবলু

১৯ জানুয়ারি, ২০২২,  10:25 PM

news image

শিশু, কিশোর-কিশোরী বিশেষ করে যুব নারীদের অধিকার আদায় ও ক্ষমতায়নের জন্য প্রয়োজন নিরাপদ পরিবেশ ও স্থায়িত্বশীল দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা, নাগেশ্বরীতে আয়োজিত এক অনুষ্ঠানে এমনটিই বলেন বক্তারা। বুধবার (১৯ জানুয়ারি'২২) নাগেশ্বরী উপজেলার হলরুমে আয়োজিত হয় ইন্টিগ্রেটেড স্পন্সরশীপ প্রোগ্রাম এবং তরুণ স্বেচ্ছাসেবকদের জরুরি অবস্থায় যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ক দক্ষতা বৃদ্ধির জন্য প্রকল্পের অবহিতকরণ সভা। আন্তর্জাতিক বেসরকারি সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর সহায়তায় মহিদেব যুব সমাজ কল্যান সমিতি এই অবহিতকরণ সভার আয়োজন করেন। 

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার নূর আহমেদ মাসুম। উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলার অফিসার ইনচার্জ, উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, মহিলা ভাইস চেয়ারম্যান নাগেশ্বরী উপজেলা পরিষদ, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর প্রোগ্রাম ম্যানেজার ডাঃ হৃষিকেশ সরকার, বিবিএফজি প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার নজরুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি এর পরিচালক শ্যামল চন্দ্র সরকার। এই প্রকল্পগুলোর উদ্দেশ্য হলো শিশুদের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ, শিশু ও যুবদের নেতৃত্বের বিকাশ, যুবদের দক্ষতা বৃদ্ধি ও আয় বর্ধনমূলক কর্মকান্ডে সম্পৃক্ত হতে সহায়তা করা, যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতন করা এবং শিশু ও যুবদের নেতৃত্বে সেচ্ছাসেবক দল তৈরি করা যাতে তারা তাদের নিজেদের ও এলাকার উন্নয়নের জন্য পদক্ষেপ নিতে পারে। অনুষ্ঠানে প্রকল্পগুলো সর্ম্পকে এবং নাগেশ্বরী উপজেলার বর্তমান পরিস্থিতি উপস্থাপন করা হয়। উপস্থাপনায় বলা হয় নাগেশ্বরী উপজেলায় ০ থেকে ৩ বছর বয়সি শিশুদের মা, বাবা ও অভিভাবকদের জন্য প্যারেন্টিং সেশন করা হবে যাতে করে তারা শিশুদের যত্ন সম্পর্কে সচেতন হয়। ৫ বছরের নিচে শিশুদের বিকাশের জন্য শিশু বিকাশ কেন্দ্র করা হবে ৪০০ টি। ইতিমধ্যে ২০টি কেন্দ্রের কার্যক্রম শুরু হয়েছে। ৫৩৫৫ জন শিশুকে বন্ধু শিশু হিসেবে নেওয়া হবে। আগামী ১০ বছর ব্যাপী তাদের এবং তাদের এলাকার অন্যান্য শিশুদের উন্নয়নের জন্য কাজ করা হবে।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম