ঢাকা ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন ও কৌশলগত অংশীদার: স্বরাষ্ট্রমন্ত্রী হাম ও উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর আইনজীবী তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গণতান্ত্রিক আন্দোলন থেকে কখনও পিছপা হয়নি যুবদল: রিজভী শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না: তথ্য উপদেষ্টা ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন

শাহ আমানত বিমানবন্দর থেকে ১০ কেজি সোনা উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

১৮ ডিসেম্বর, ২০২১,  4:56 PM

news image

দুবাই থেকে যাত্রী নিয়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের দুইটি আসনের নিচ থেকে প্রায় ১০ কেজি ওজনের ৮৬টি স্বর্ণবার উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দা ও এনএসআই কর্মকর্তারা। শনিবার (১৮ ডিসেম্বর) চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল সাড়ে ৮টার দিকে গোপন খবরের ভিত্তিতে তল্লাশি অভিযান চালিয়ে স্বর্ণগুলো উদ্ধার করা হয়। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একজন কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশ বিমান এয়ারলাইনস দুবাই, বিজি-১৪৮ যাত্রীরা নেমে যাওয়ার পর ফ্লাইটটিতে তল্লাশি করা হয়। এ সময় দুইটি সিটের নিচে স্বর্ণের বারগুলো পাওয়া যায়। উদ্ধার করা স্বর্ণের দাম প্রায় ৭ কোটি টাকা বলে জানান ওই কর্মকর্তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম