ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

শাহিনকে ফেরাতে কূটনীতিকভাবে চেষ্টা করা হচ্ছে: ডিএমপি কমিশনার

#

নিজস্ব প্রতিবেদক

২৯ মে, ২০২৪,  8:43 PM

news image

এমপি আনার হত্যাকাণ্ডের সাথে জড়িত সবাইকে চিহ্নিত করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের মোটিভ এখনও স্পষ্ট নয়। যড়যন্ত্রকারী আক্তারুজ্জামান শাহিনকে গ্রেপ্তার করলে মোটিভ জানা যাবে বলে জানিয়েছে ডিএমপি কমিশনার। বুধবার (২৯ মে) ডিএমপি সদরদপ্তরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। ঢাকা মেট্রোপলিটন পুনিশের কমিশনার হাবিবুর রহমান জানিয়েছেন, শাহিনকে ফেরাতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের সাথে বন্দিবিনিময় চুক্তি না থাকলেও কূটনীতিকভাবে চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।  তিনি বলেন, ভারতের সাথে যুক্তরাষ্ট্রের চুক্তি আছে, প্রয়োজনে ভারতের সহায়তা নেওয়া হবে। দুদেশের আইনেই হত্যাকাণ্ডের বিচার হতে পারে।  ডিএসপি কমিশনার বলেন, কোলকাতার সঞ্জিবা গার্ডেনের বাড়ি থেকে যে মাংসপিণ্ড উদ্ধার করা হয়েছে তা আসলেই আনারের কিনা ডিএনএ টেস্ট করে তা নিশ্চিত করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম