ঢাকা ২৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন ও কৌশলগত অংশীদার: স্বরাষ্ট্রমন্ত্রী হাম ও উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর আইনজীবী তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গণতান্ত্রিক আন্দোলন থেকে কখনও পিছপা হয়নি যুবদল: রিজভী শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না: তথ্য উপদেষ্টা ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন

শাহজালালে প্রায় সাড়ে ৪ কেজির ৩৮টি স্বর্ণের বার উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

০৩ জুলাই, ২০২৪,  5:02 PM

news image

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের বারগুলোর আনুমানিক বাজার মূল্য সাড়ে ৪ কোটি টাকা বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক প্রদীপ কুমার সরকারের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে আজ বুধবার এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওমানের মাস্কাট থেকে অবতরণ করা সালাম এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে আজ বুধবার সকাল সাড়ে ৫টার দিকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। কাস্টমস কর্মকর্তারা জানান, শাহজালাল বিমানবন্দরে অবৈধ স্বর্ণ আসছে-এমন গোপন সংবাদে শাহজালাল বিমানবন্দরের গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। ভোর সাড়ে ৫টা নাগাদ ওমানের মাস্কাট থেকে আসা ওভি-৪৯৭ নম্বর ফ্লাইটটি রামেজিং করা হয়। এসময় ২ নম্বর সিটের (ডি-ই-এফ) ওপরে লাগেজ রাখার কেবিনে কালো স্কচটেপে মোড়ানো দুটি ভারী বস্তু পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। পরে স্কচটেপ খুলে ৩৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা। তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা যায়নি বলেও জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। জব্দ করা স্বর্ণ দ্রুত শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম