ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
তরুণরাই আগামীর বাংলাদেশ গড়ার মূল শক্তি: ডা. জাহিদ হোসেন সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার খুলনায় ইটভাটায় যুবককে গুলি করে হত্যা সূর্যগ্রহণ দেখতে স্পেনে উপচে পড়া ভিড়, হুলস্থুল কাণ্ড লঘুচাপ সৃষ্টি: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সৌদির সামরিক অবস্থানে হুতির হামলা, বেশ কয়েকজন হতাহত রাষ্ট্রপতি নির্বাচন: ভোট গ্রহণের জন্য ডাকা হয়েছে সংসদের বৈঠক দক্ষিণ আফ্রিকায় খনির বর্জ্যের স্তূপ ধসে নিহত ১৪ শ্রমিক কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া মহড়ার আগে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

শহীদ ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার

#

নিজস্ব প্রতিবেদক

০৮ ফেব্রুয়ারি, ২০২৬,  4:56 PM

news image

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ‍্যুত্থানের অন‍্যতম সংগঠক শহিদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্ত এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের (ওএইচসিএইচআর) সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। রোববার (৮ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জেনেভাস্থ বাংলাদেশ স্থায়ী মিশন গত ৬ ফেব্রুয়ারি ওএইচসিএইচআর-এর কাছে একটি আনুষ্ঠানিক নোট ভারবাল (Note Verbale) প্রেরণ করেছে। উক্ত নোটে হত্যাকাণ্ডের তদন্তে প্রয়োজনীয় কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদানের জন্য জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সহযোগিতা কামনা করা হয়েছে। জেনেভাস্থ বাংলাদেশ মিশন থেকে পাঠানো বার্তায় জানানো হয়েছে, ওএইচসিএইচআর থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া মাত্রই তা পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হবে। জাতিসংঘকে পাঠানো চিঠি। ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক পেজহাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে অন্তর্বর্তী সরকার বলেছে, শহিদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ এবং এ ক্ষেত্রে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসরণ করে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম