ঢাকা ১৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

শনিবার থেকে আবারও শুরু হচ্ছে আইপিএল

#

স্পোর্টস ডেস্ক

১৩ মে, ২০২৫,  4:55 PM

news image

ভারত ও পাকিস্তান সংঘাতের কারণে স্থগিত ছিল আইপিএল। তবে এখন পরিস্থিতি সাধারণ হওয়ায় আগামী শনিবার (১৭ মে) থেকে পুরনায় শুরু হচ্ছে আইপিএল। সোমবার (১২ মে) ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। গত শুক্রবার (৯ মে) আইপিএল গভর্নিং কাউন্সিল, ফ্র্যাঞ্চাইজি ও খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করে টুর্নামেন্টটি সাময়িকভাবে স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছিল। কারণ দু'দেশের মধ্যে সাম্প্রতিক দশকের সবচেয়ে ভয়াবহ সামরিক উত্তেজনা চলছিল। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে জানিয়েছে, 'সরকার ও নিরাপত্তা সংস্থাসহ সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে বিস্তৃত পরামর্শের ভিত্তিতে বোর্ড মৌসুমের বাকি অংশ চালিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। মোট ১৭টি ম্যাচ ছয়টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে, যার শুরু ১৭ মে ২০২৫ থেকে এবং ফাইনাল ৩ জুন ২০২৫-এ অনুষ্ঠিত হবে। সংশোধিত সময়সূচিতে রবিবার (১৮ মে) দুটি ম্যাচ থাকবে।' নতুন সূচি অনুযায়ী, মোট ১৭টি ম্যাচ ৬টি শহরে অনুষ্ঠিত হবে। বেঙ্গালুরু, জয়পুর, দিল্লি, লখনৌ, মুম্বাই এবং আহমেদাবাদে অনুষ্ঠিত হবে আইপিএলের বাকি ম্যাচগুলো। বাকি থাকা ১২টি গ্রুপপর্বের ম্যাচ ছাড়াও থাকবে প্লে-অফ ও ফাইনাল। ১৭ মে থেকে শুরু হয়ে ৩ জুন ফাইনাল ম্যাচ শেষ হবে এই আসর। তবে প্লে-অফ ম্যাচগুলোর ভেন্যু পরে ঘোষণা করা হবে। এদিকে পূর্বের সূচি অনুযায়ী, আইপিএলের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২৫ মে। তবে আসর পিছিয়ে যাওয়ায় ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজের সঙ্গে সাংঘর্ষিক হয়ে যায়। আগামী ২৯ মে এই সিরিজ শুরু হবে। ওয়েস্ট ইন্ডিজের বেশকিছু ক্রিকেটার আইপিএল খেলছেন। ইংল্যান্ডের স্কোয়াড এখনও প্রকাশ না করলেও, কিছু খেলোয়াড় আছেন যারা ওয়ানডে দলে ডাক পাবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম