ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চিকিৎসাবিজ্ঞানে নোবেল ঘোষণা শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী তদন্তের জালে বিসিএসআইআর স্কুলের সাবেক প্রধান শিক্ষক ইদ্রিস আলী প্রিজনভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনা সাজানো নাটক: জিএমপি সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল বাংলাদেশির খলনায়ক ডনের জামিন ফের নামঞ্জুর রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ চাইলে পর্তুগাল দলে ফিরতে পারবেন রোনালদো: জেসুস ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

শতাব্দীর ভয়াবহ বন্যার ঝুঁকিতে চীন

#

আন্তর্জাতিক ডেস্ক

২২ এপ্রিল, ২০২৪,  8:31 PM

news image

ভারী বর্ষণের পর শতাব্দীর সবচেয়ে ভয়াবহ বন্যার শঙ্কা দেখা দিয়েছে চীনে। দেশটির দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যার ঝুঁকি তৈরি হয়েছে। সংবাদমাধ্যমগুলো বলছে, পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় ঝুঁকির মুখে পড়েছে ১২ কোটি ৭ লাখ মানুষ।  পরিস্থিতিকে ভয়াবহ আখ্যা দিয়ে স্থানীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, শিজিয়াং এবং বেইজিংয়ের নদী ও উপনদীর অববাহিকার কয়েকটি অংশে পানির স্তর এমনভাবে বেড়ে গেছে, যা ৫০ বছরে একবার হওয়ার সম্ভাবনা থাকে।  এ অবস্থায় চীনের পানিসম্পদ মন্ত্রণালয় জরুরি নির্দেশনা জারি করেছে। দুর্যোগের মুখে পড়া মানুষেরা যাতে খাবার, কাপড়, পানি এবং নিরাপদ আশ্রয় পায় তা নিশ্চিতে দুর্যোগ মোকাবেলা তহবিল বরাদ্দ দেয়া হয়েছে। গত শনিবার রাত ৮টা থেকে শুরু হওয়া ভারি বৃষ্টিপাত চলে ১২ ঘণ্টা ধরে। এতে গুয়াংডংয়ের মধ্য ও উত্তরের বহু জায়গাসহ ঝাওকিং, শাগুয়ান, কিংগুয়ান এবং জিয়াংমেন নগরীও পানিতে সয়লাব হয়ে গেছে। সেসব জায়গায় মানুষকে উদ্ধারে উদ্ধারকর্মী পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম