ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে বলসোনারোর ছেলে ফ্লাভিও
আন্তর্জাতিক ডেস্ক
০৫ অক্টোবর, ২০২৬, 11:07 AM
আন্তর্জাতিক ডেস্ক
০৫ অক্টোবর, ২০২৬, 11:07 AM
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে বলসোনারোর ছেলে ফ্লাভিও
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটের প্রাথমিক ফলাফলে দেশটির সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর ছেলে ডানপন্থী নেতা ফ্লাভিও বলসোনারো এগিয়ে রয়েছেন। স্থানীয় সময় রোববার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণের পর বিকেলে ফল আসতে শুরু করে।
সোমবার (৫ অক্টোবর) ব্রিটিশ সংবামাধ্যম বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, এবারের নির্বাচনে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে বর্তমান প্রেসিডেন্ট বামপন্থী লুইজ ইনাসিও লুলা দা সিলভা ও ডানপন্থী প্রার্থী ফ্লাভিও বলসোনারোর মধ্যেই মূল লড়াই হচ্ছে। প্রায় ৩২ শতাংশ ভোট গণনা শেষে জানা যায়, ফ্লাভিও পেয়েছেন ৫০ দশমিক ৭৪ শতাংশ ভোট। লুলা পেয়েছেন ৪১ দশমিক ১৪ শতাংশ।
তবে চূড়ান্ত ফলাফল আসতে এখনো সময় লাগবে। ব্রাজিলের দক্ষিণাঞ্চলের বলসোনারোপন্থী রাজ্যগুলোর ভোট আগে গণনা হচ্ছে। লুলার শক্ত ঘাঁটি উত্তর-পূর্বাঞ্চলের ভোট ধীরে গণনা হচ্ছে।
কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পেলে ২৫ অক্টোবর দ্বিতীয় দফার ভোট হবে। জনমত জরিপে সম্ভাব্য দ্বিতীয় দফায় লুলা ও ফ্লাভিওর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে।
লাতিন আমেরিকার অধিকাংশ দেশেই ইতোমধ্যে ট্রাম্প প্রশাসনের সমর্থক ডানপন্থি প্রেসিডেন্টরা ক্ষমতায় এসেছেন। লাতিন আমেরিকার বৃহত্তম দেশ ও অর্থনীতি ব্রাজিলও সেই পথ অনুসরণ করবে কি না, তা নির্ধারিত হবে দ্বিতীয় দফার রানে-অফ নির্বাচনে।
ভোট দেয়ার পর ৮০ বছর বয়সী লুলা সতর্ক করে দিয়ে বলেন, এই নির্বাচন মূলত গণতন্ত্র এবং ‘বর্বরতার’ মধ্যে একটিকে বেছে নেয়ার লড়াই। অন্যদিকে ৪৫ বছর বয়সী বলসোনারো বলেন, ‘ব্রাজিলের জনগণকে মুক্ত করতে’ চান তিনি।
সূত্র: বিবিসি