ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

লোভ-দ্বন্দ্বের খেলায় নতুন নাটক ‘টাকা’

#

বিনোদন প্রতিবেদক

০২ ডিসেম্বর, ২০২৫,  5:13 PM

news image

অর্থলোভ ও অসৎ পথ বেছে নিয়ে ধনী হওয়ার লোভে জড়িয়ে পড়া জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে থ্রিলার নাটক ‘টাকা’। তারেক রহমানের রচনা ও পরিচালনায় নাটকটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল। নাটকটি দেখা যাচ্ছে জাগো এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। নাটকের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শিবা সানু, ডন হক, আরমান পারভেজ মুরাদ, এ কে আজাদ সেতু, পারভেজ সুমন ও সাইমুম সাজিদ। নাটকটির চিত্রগ্রাহক ছিলেন সুমন হোসেন, সঙ্গীত পরিচালনা করেছেন সাইদ নাফিস। এছাড়া শিল্প নির্দেশনা দিয়েছেন কামরুজ্জামান সুমন এবং রূপটান শিল্পী হিসেবে কাজ করেছেন মাসুদ রানা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম