ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জীবন ও প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য রক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নাই বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা মালদ্বীপের সৈকতে হলুদ পোশাকে নজর কাড়লেন নয়নতারা ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভে অনড় পিটিআই অর্থনীতি ডিজেল-জেট এ-১ আমদানি বাতিল, কাতার থেকে আসছে দুই কার্গো এলএনজি পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেক সুখবর মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ ৭৭ কোটি টাকার মসুর ডাল কিনবে সরকার গভীর নিম্নচাপে উত্তাল সাগর, রাঙ্গাবালীতে ট্রলারডুবি

৪০ বছর পর একসঙ্গে শুটিং সেটে অমিতাভ-কমল

#

বিনোদন ডেস্ক

২৫ ফেব্রুয়ারি, ২০২৬,  5:09 PM

news image

তিন যুগেরও বেশি সময় পার হয়ে গেছে। এর মধ্যে হয়তো বিভিন্নভাবে দেখা হয়েছে দুইজনের। কিন্তু সিনেমার শুটিং সেটে তাদের সাক্ষাৎ হলো এতগুলো বছর পর। এনডিটিভি বলেছে, বলিউড ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চন আর দক্ষিণী তারকা কমল হাসানের সম্প্রতি সাক্ষাৎ ঘটে ‘কল্কি ২’ সিনেমার শুটিং সেটে। আর সেই সাক্ষাতের দুইটি ছবি নিজের ব্লগ সাইটে পোস্ট করেছেন ‘বিগ বি’ আর কিছুক্ষণের মধেই দুই তারকার ভক্তদের মধ্যে তৈরি হয় আলোড়ন। হায়দ্রাবাদে ‘কল্কি ২৮২৯ এডি’র সিক্যুয়াল ‘কল্কি ২’র এর শুটিং করছেন এই তারকা। ব্লগে অমিতাভ শুটিং এবং সেখানে জড়ো হওয়া জনতার কয়েকটি ছবিও দিয়েছেন। অভিনেতা কমল হাসানের সঙ্গে সাক্ষাতের কথা জানিয়ে লিখেছেন- অসাধারণ কমল হাসানের সঙ্গে দেখা হল…বুড়ো বয়সে আবার আমরা একসাথে কাজ করব…‘গ্রেফতার’র পর। দুটি ছবির একটিতে দুই তারকাকে হাসিমুখে কথা বলতে দেখা গেছে। অন্য ছবিটি একজন আরেকজনকে জড়িয়ে ধরার। নতুন সিনেমা নিয়ে অমিতাভ লিখেছেন- কল্কি ২ এর কাজ শুরু হয়েছে… এবং রোববারের প্রত্যাশিত উপস্থিত (জনতার) ভালোবাসা এবং স্নেহ সবসময়ই থাকবে… আশা করি সামনের রোববারেও থাকবে... আমার ভালোবাসা। পোস্ট করা আরো কিছু ছবিতে অমিতাভকে ভারি প্রস্থেটিক মেইকআপে দেখা গেছে। সিক্যুয়ালের প্রথম পর্বেও ছিলেন অমিতাভ বচ্চন ও কমল হাসান। তবে পর্দায় কমলের উপস্থিতি ছিল কম। ‘কল্কি ২’ তেও ছোট একটি ভূমিকায় দেখা যাবে তাকে। দুই তারকাকে একসাথে প্রথম দেখা গেছে ‘গিরাফতার’ সিনেমায়। ১৯৮৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটির পরিচালক ছিলেন প্রয়াগ রাজ। পৌরাণিক বিজ্ঞান কল্পকাহিনীভিত্তিক সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’ মুক্তি পায় ২০২৪ সালে । চিত্রনাট্য লেখার পাশাপাশি এটি পরিচবালনা করেন নাগ অশ্বিন। বৈজয়ন্তী মুভিজ প্রযোজিত এই সিনেমায় অমিতাভ বচ্চন, কমল হাসানের সঙ্গে প্রভাস, দীপিকা পাড়ুকোন এবং দিশা পাটানি অভিনয় করেন। বাড়তি কর্মঘণ্টা এবং পারিশ্রমিক নিয়ে বনিবনা না হওয়ায় দীপিকা পাড়ুকোন এবার সিক্যুয়েলে থাকছেন না। প্রথম ছবিটি ভারতীয় বক্স অফিসে এক হাজার কোটি রুপি আয় করেছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম