ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জীবন ও প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য রক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নাই বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা মালদ্বীপের সৈকতে হলুদ পোশাকে নজর কাড়লেন নয়নতারা ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভে অনড় পিটিআই অর্থনীতি ডিজেল-জেট এ-১ আমদানি বাতিল, কাতার থেকে আসছে দুই কার্গো এলএনজি পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেক সুখবর মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ ৭৭ কোটি টাকার মসুর ডাল কিনবে সরকার গভীর নিম্নচাপে উত্তাল সাগর, রাঙ্গাবালীতে ট্রলারডুবি

৭ বছর পর আবারও দীপা-রিচি জুটি

#

বিনোদন প্রতিবেদক

২৪ ফেব্রুয়ারি, ২০২৬,  4:48 PM

news image

 ‘ভালোবাসার অন্য নাম তুমি’ নাটকের শুটিংয়ে রিচি সোলায়মান ও দীপা খন্দকার। দীর্ঘ সাত বছর পর আবারও টেলিভিশন নাটকে একসঙ্গে দেখা গেল জনপ্রিয় দুই অভিনয়শিল্পী দীপা খন্দকার ও রিচি সোলায়মানকে। নতুন নাটক ‘ভালোবাসার অন্য নাম তুমি’-তে অভিনয়ের মাধ্যমে তাদের এই পুনর্মিলন ঘটেছে। নাটকটির শুটিং শেষ হয়েছে গত রবিবার। পরিচালনায় রয়েছেন চয়নিকা চৌধুরী। ঢাকার উত্তরায় শুক্রবার শুরু হওয়া শুটিং পরবর্তী দুই দিনে রাজধানীর বিভিন্ন লোকেশনে সম্পন্ন হয়। দীপা খন্দকার বলেন, আমার আর রিচির খুব বেশি নাটকে একসঙ্গে কাজ করা হয়নি। সর্বশেষ কাজটিও ছিল চয়নিকা দিদির পরিচালনায়, প্রায় সাত বছর আগে। তবে এবারের কাজটির বিশেষ দিক হচ্ছে- আমরা যাদের সঙ্গে শুরুতে কাজ করেছি, তাদের অনেকেই এই নাটকে আছেন। বলা যায়, আমাদের প্রজন্মের সমসাময়িক ও জ্যেষ্ঠ শিল্পীদের একধরনের পুনর্মিলন ঘটেছে। কাজের ফাঁকে গল্প-আড্ডায় সময় কেটেছে দারুণ। পরিচালক চয়নিকা চৌধুরীও জানান, গল্পের প্রয়োজনে দীপা ও রিচিকেই সবচেয়ে উপযুক্ত মনে হয়েছে। তাদের সঙ্গে আমার বোঝাপড়া দীর্ঘদিনের। একটি ভালো কাজের জন্য শিল্পী-পরিচালকের পারস্পরিক আস্থা খুব গুরুত্বপূর্ণ। ভালোবাসার অন্য নাম তুমি’ নাটকটি রচনা করেছেন ইফফাত আরেফিন মাহমুদ। এতে আরো অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম ও ডলি জহুর। উল্লেখ্য, দীপা খন্দকার ও রিচি সোলায়মান সর্বশেষ একসঙ্গে অভিনয় করেছিলেন ২০১৮ সালে প্রচারিত বিজয় দিবসের নাটক ‘চোখের জলে’-তে, যার পরিচালনাও করেছিলেন চয়নিকা চৌধুরী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম