ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা বাসে উচ্চ শব্দে গান বাজালেই গুনতে হবে শত শত ডলার সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি: একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ-১ জ্বালানি তেলের উত্তাপ বাজারে দেরিতে ডেঙ্গু পরীক্ষা করায় বাড়ছে ঝুঁকি মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ

হামলার বদলা নিতে পুরোপুরি প্রস্তুত ইরান, জবাব হবে ‘বিধ্বংসী’

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৬,  8:03 PM

news image

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার জবাবে এবার রণপ্রস্তুতি সম্পন্নের কথা জানিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, এই হামলার পাল্টা জবাব হবে অত্যন্ত বিধ্বংসী। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, যেকোনো মুহূর্তে বড় ধরনের পাল্টা আঘাত হানতে পারে ইরান, যা পুরো মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বদলে দিতে পারে। ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে আল-জাজিরার লাইভ আপডেটে এ খবর জানানো হয়। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের রাজধানীসহ বিভিন্ন স্থানে হামলার পর পাল্টা প্রস্তুতি হিসেবে এ হুঁশিয়ারি দিয়েছে দেশটি। ইতোমধ্যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িসহ ইরানের অন্তত ৩০টি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো হয়েছে। জবাবে ইরানের এক কর্মকর্তা জানিয়েছেন, তাদের এবারের জবাব হবে বিধ্বংসী। ইসরায়েলের হামলার পর এখন পুরো মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে এবং ইরান যেকোনো সময় বড় ধরনের সামরিক পদক্ষেপ নিতে পারে। এদিকে ইরানের সংবাদমাধ্যম বলেছে, শনিবার ইরানের পাঁচটি শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরগুলো হলো, তেহরান, ইস্পাহান, কোম, কারাজ এবং কেরমানশাহ। অপরদিকে ইসরায়েলের হামলার পর ইরানের রাজধানী তেহরানের বেশ কয়েকটি এলাকায় মোবাইল ফোনের নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। ফলে যোগাযোগ বিঘ্নিত হচ্ছে। হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা আল জাজিরাকে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ সামরিক অভিযান চালিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম