ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

লিটনের জিম্বাবুয়ে সিরিজ শেষ, শঙ্কায় এশিয়া কাপ

#

ক্রীড়া প্রতিবেদক

০৬ আগস্ট, ২০২২,  5:07 PM

news image

জিম্বাবুয়ের কাছে লজ্জাজনক হারের পর আরও একটি দুঃসংবাদ পেলো বাংলাদেশ ক্রিকেট দল। ফর্মে থাকা ব্যাটার লিটন দাসকে সিরিজের বাকি দুই ওয়ানডে ম্যাচে পাচ্ছে না টাইগাররা। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে পড়তে হলো তাকে। জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করছিলেন লিটন। ৮১ রানও করে ফেলেছিলেন তিনি। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। কিন্তু ৮১ রান করার পরই ডান পায়ের পেশিতে টান লাগে তার। এরপরই স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যেতে হয় তাকে। স্ট্রেচারে করে যখন মাঠ ছাড়লেন লিটন, তখনেই শঙ্কা জাগে এই ম্যাচে তাকে পাওয়া নিয়ে। শেষ পর্যন্ত এদিন আর মাঠে নামা হয়নি তার, এই সিরিজে তাকে আর ফিরেও পাওয়া যাবে না।

পুরষ্কার বিতরণীয় অনুষ্ঠানে লিটনের চোট নিয়ে অধিনায়ক তামিম ইকবাল বলেন, “আমি যতদূর শুনতে পেরেছি, গোটা সফরেই সম্ভবত আর লিটনকে পাওয়া যাবে না। সিরিজ শেষ হয়ে গেছে তার।” পরে বিসিবির ভিডিও বার্তায় দলের সঙ্গে থাকা ফিজিও মুজাদ্দেদ আলফা সানি জানান আরেকটু বিস্তারিত। “ম্যাচ চলার সময় আমরা লিটনকে স্ক্যান করতে পাঠাই। স্ক্যানে তার রিপোর্ট আসে গ্রেড টু মাসল স্ট্রেইন। এই ধরনের ইনজুরি সারতে মোটামুটি তিন থেকে চার সপ্তাহ লেগে যায়। কাজেই এই সিরিজে আমরা লিটনকে আর পাচ্ছি না।” লিটনকে এশিয়া কাপে পাওয়া নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। আগামী ২৭ অগাস্ট থেকে শুরু এবারের এশিয়া কাপ। ওই টুর্নামেন্টের জন্য দল ঘোষণার শেষ দিন আগামী সোমবার। হারারে স্পোর্টস ক্লাবে শুক্রবার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচের শুরুতে সাবধানী ব্যাটিংয়ে ফিফটি পূরণ করেন তিনি ৭৫ বলে। এরপর রানের গতি বাড়ান দারুণ সব শট খেলে। পরের ৩১ রান করেন স্রেফ ১৪ বলেই। তবে একটি সিঙ্গেল নেওয়ার সময়ই বাধে বিপত্তি। অনসাইডে শটটি খেলে তিনি রান নিতে ছোটেন। রানের শেষ পর্যায়ে তাকে দেখা যায় খোঁড়াতে। একটু পরই পড়ে যান মাঠে। ফিজিও এসে চিকিৎসা দিলেও লাভ হয়নি।  স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম