ঢাকা ১৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিসেম্বরে সর্বশক্তি নিয়ে মাঠে নামার আহ্বান জামায়াত আমিরের হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া শেষ, বাকি সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, সরবরাহ ফেব্রুয়ারিতে শিল্পাঞ্চলে নিরাপত্তায় ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন গুচ্ছ ভর্তিতে ২০ বিশ্ববিদ্যালয়ে আসন ১৬ হাজার, কোথায় কত দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম হাসিনাকে ‘আশ্রয় দিতে রাজি নয়’ আফ্রিকান কোনো দেশও হেরোইন পাচারের ট্রানজিট কক্সবাজার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের গভীর সমুদ্রে জেলেদের জীবন রক্ষায় স্যাটেলাইট প্রযুক্তি বসাচ্ছে সরকার

লিটনের অবিশ্বাস্য সেঞ্চুরি, ধ্বংসস্তূপ থেকে টানছেন টাইগারদের

#

ক্রীড়া প্রতিবেদক

১৬ মে, ২০২৬,  10:52 PM

news image

সিলেট টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিয়েছেন লিটন দাস। টাইগার ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে একপ্রান্ত আগলে রেখে ১৩৫ বলে শতক তুলে নিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। এটি তার টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি। ১৩ চারের সঙ্গে একটি ছক্কা হাঁকান লিটন। শনিবার (১৬ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ। আগে ব্যাট করতে নেমে শুরুটা একেবারেই ভালো হয়নি বাংলাদেশের। স্কোরবোর্ড রান যোগ হওয়ার আগেই প্রথম ওভারের দ্বিতীয় বলেই সাজঘরে ফিরে যান ওপেনার মাহমুদুল হাসান জয়। এরপর ক্রিজে আসা মুমিনুল হককে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন অভিষিক্ত তানজিদ হাসান তামিম। মুমিনুলকে নিয়ে ৪৪ রানের জুটি গড়েন তানজিদ তামিম। তবে সেট হয়েও উইকেট বিলিয়ে এসেছেন এই দুই ব্যাটার। তানজিদ তামিম ২২ ও মুমিনুল ২৬ রান করে আউট হন। এরপর শান্ত ও মুশফিক মিলে কিছুটা প্রতিরোধ গড়েন। ৪৩ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। এরপরই ধস নামে বাংলাদেশের ব্যাটিং লাইনে। ১০ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ দল। শান্ত ২৯, মুশফিক ২৩ ও মেহেদী হাসান মিরাজ ৪ রান করে সাজঘরে ফিরে যান। তাইজুল ইসলামকে সঙ্গে বিপর্যয় থেকে দলকে উদ্ধার করেন লিটন দাস। ৬০ রানের জুটি গড়েন তারা। ১৬ রান করে তাইজুল ফিরলেও অন্যপ্রান্ত আগলে রেখে ব্যাট করতে থাকেন লিটন। এরপর তাসকিন আহমেদ ৭ রান করে আউট হলেও দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নেন লিটন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭২ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২৫৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম