ঢাকা ১৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিসেম্বরে সর্বশক্তি নিয়ে মাঠে নামার আহ্বান জামায়াত আমিরের হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া শেষ, বাকি সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, সরবরাহ ফেব্রুয়ারিতে শিল্পাঞ্চলে নিরাপত্তায় ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন গুচ্ছ ভর্তিতে ২০ বিশ্ববিদ্যালয়ে আসন ১৬ হাজার, কোথায় কত দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম হাসিনাকে ‘আশ্রয় দিতে রাজি নয়’ আফ্রিকান কোনো দেশও হেরোইন পাচারের ট্রানজিট কক্সবাজার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের গভীর সমুদ্রে জেলেদের জীবন রক্ষায় স্যাটেলাইট প্রযুক্তি বসাচ্ছে সরকার

ডিসেম্বরে সর্বশক্তি নিয়ে মাঠে নামার আহ্বান জামায়াত আমিরের

#

নিজস্ব প্রতিবেদক

১৪ নভেম্বর, ২০২৬,  2:13 PM

news image

দলীয় কর্মূসচিগুলোকে প্রাণবন্ত করতে সমস্ত শক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়তে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে উপজেলা প্রতিনিধি সম্মেলনে তিনি এ আহ্বান জানান।


ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান সরকার মানুষের আস্থার ভিত ধ্বংস করেছে। ফ্যাসিস্টের অনেকগুলো লক্ষণ সরকারের মধ্যে দেখা যাচ্ছে। এ জাতি বারবার অপশক্তির হাতে নির্যাতিত হলেও সেই শক্তিকে পরাজিত করে ঘুরে দাঁড়িয়েছে। জুলাই নিয়ে দেশের মানুষের অনেক আকাঙ্ক্ষা থাকলেও সরকার রাষ্ট্র সংস্কারের পথ থেকে সরে গেছে বলেও মনে করেন জামায়াত আমির।


এদিকে, স্থানীয় সরকার নির্বাচনে ইঞ্জিনিয়ারিং ঠেকাতে নেতাকর্মীদের শক্তি সঞ্চয় ও সজাগ দৃষ্টি রাখার আহ্বানও জানান ডা. শফিকুর রহমান। সেই সাথে বলেন, শিক্ষা নিয়ে চরম ষড়যন্ত্র চলছে। চর দখলের মতো জোর করে ভিসি, প্রিন্সিপাল বসিয়ে দেওয়া হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম