ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জীবন ও প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য রক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নাই বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা মালদ্বীপের সৈকতে হলুদ পোশাকে নজর কাড়লেন নয়নতারা ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভে অনড় পিটিআই অর্থনীতি ডিজেল-জেট এ-১ আমদানি বাতিল, কাতার থেকে আসছে দুই কার্গো এলএনজি পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেক সুখবর মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ ৭৭ কোটি টাকার মসুর ডাল কিনবে সরকার গভীর নিম্নচাপে উত্তাল সাগর, রাঙ্গাবালীতে ট্রলারডুবি

লাইফ সাপোর্টে ফরিদা পারভীন

#

১১ সেপ্টেম্বর, ২০২৫,  8:32 PM

news image

লালনগীতির কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীনের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। সংবাদমাধ্যমে ফরিদা পারভীনের ছেলে ইমাম নিমেরী জানান বুধবার (১০ সেপ্টেম্বর) তাকে ভেন্টিলেশন সাপোর্টে নেওয়া হয়। সকালে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা এ সিদ্ধান্ত নেন। হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী বলেন, ফরিদা পারভীন এখন ভেন্টিলেটর মেশিনে আছেন, যেটিকে সাধারণত লাইফ সাপোর্ট বলা হয়। তিনি নিজে থেকে শ্বাস নিতে পারছেন না। রক্তে অক্সিজেনের মাত্রা কমে গেছে, ব্লাড প্রেসারও পাওয়া যাচ্ছে না। ওষুধ দেওয়ার পরও তেমন সাড়া মিলছে না। ৭১ বছর বয়সী এই শিল্পী দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা, ডায়াবেটিসসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। নিয়মিত চলছে কিডনি ডায়ালাইসিসও। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে শ্বাসকষ্টজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। জুলাইয়েও দুই সপ্তাহ আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সর্বশেষ চলতি সেপ্টেম্বরের শুরুতে ফের ভর্তি হন হাসপাতালে। উল্লেখ্য, নজরুলসংগীত ও দেশাত্মবোধক গান দিয়ে সংগীতজীবন শুরু করলেও পরে সম্পূর্ণভাবে লালনগীতিতে মনোনিবেশ করেন ফরিদা পারভীন। পাঁচ দশকের বেশি সময় ধরে তিনি লালনের গানকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছেন। সংগীতে অসামান্য অবদানের জন্য ১৯৮৭ সালে তিনি একুশে পদক লাভ করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম