ঢাকা ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
আটকের পর প্রায় ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও ডিবি হেফাজতে মানিক, চালান না দেওয়ায় রহস্য গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ঢাকা ১৯ আসনে ধানের শীষে নির্বাচিত হয়েছেন দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটোয়ারীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ফলাফলের গেজেট হবে: আসিফ নজরুল ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে রুমিন ফারহানা এগিয়ে দীর্ঘ লাইনে ভোটারের ভিড় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু নারী ভোটারদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ করতে দেওয়ার আহ্বান জাতিসংঘের

লতিফুন্নেছা ইন্টারন্যাশনাল স্কুলের শুভ উদ্বোধন ও বই বিতরণ অনুষ্ঠিত

#

আবুল হোসেন বাবলু

০৯ জানুয়ারি, ২০২২,  8:36 PM

news image

'স্কুলের পড়া স্কুলেই শেষ, থাকবে শিশু মজায় বেশ’ এই শ্লোগানকে সামনে রেখে গতকাল রবিবার লতিফুন্নেছা ইন্টারন্যাশনাল স্কুলের শুভ উদ্বোধন ও বিনামূল্যে সরকারি বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে রংপুর মহানগরীর ৯নং ওয়ার্ডের বাহার কাছনার নিউ মাস্টারপাড়ায় লতিফুন্নেছা ইন্টারন্যাশনাল স্কুলের সম্পূর্ণ নিজস্ব স্কুল ভবন ও স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন করা হয়। স্কুলের শিক্ষক কামরুল ইসলামের সভাপতিত্বের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের সভাপতি ডাঃ হাসমত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,

রংপুর সিটি কর্পোরেশন ২৫নং ওয়ার্ডের কাউন্সিলর নূরুন্নবী ফুলু, হারাগাছ সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুস ছাত্তার, পীরগাছা বিএম কলেজ এর অধ্যক্ষ খন্দকার আব্দুল করিম মিঞা, সুশাসনের জন্য নাগরিক (সুজন) রংপুর মহানগরের সভাপতি ফখরুল আনাম বেঞ্জু। এছাড়াও বক্তব্য রাখেন হলি চাইল্ড পাবলিক স্কুলের অধ্যক্ষ ও নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন স্কুল সোসাইটি মহানগর রংপুরের সভাপতি সাজ্জাদ হায়দার স্বাধীন, বীর মুক্তিযোদ্ধা আবু তালেব, রংপুর মহানগর গোয়েন্দা বিভাগের সদস্য আলতাব হোসেন রাজু। বক্তারা বলেন, এ অঞ্চলের শিশুদের উপযোগি একটি আধুনিক ও নৈতিক স্কুলের প্রয়োজনীয়তা দীর্ঘদিনের। সেই উপলব্ধি থেকেই রংপুর সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ডের অর্ন্তগত বাহার কাছনা নিউ মাস্টারপাড়া এলাকায় নিজস্ব স্কুল ভবন ও স্থায়ী ক্যাম্পাসে প্রতিষ্ঠা হলো লতিফুন্নেছা ইন্টারন্যাশনাল স্কুল। বক্তারা মনে করেন, লতিফুন্নেছা ইন্টারন্যাশনাল স্কুলটি আধুনিক ও নৈতিক শিক্ষা ব্যবস্থার সকল বৈশিষ্ট্য নিয়েই পরিচালিত হবে এবং এখানকার শিক্ষার্থীরা খেলতে খেলতে শিখবে এবং শেখার প্রতি তাদের ইতিবাচক মনোভাব সৃষ্টি হবে। পরে ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ করা হয়। এ সময় স্কুলের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারি, অভিভাবক, স্থানীয় জনগণ, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবি মানুষ উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম