ঢাকা ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন ও কৌশলগত অংশীদার: স্বরাষ্ট্রমন্ত্রী হাম ও উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর আইনজীবী তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গণতান্ত্রিক আন্দোলন থেকে কখনও পিছপা হয়নি যুবদল: রিজভী শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না: তথ্য উপদেষ্টা ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন

লঞ্চে আগুন: সুগন্ধায় ভেসে উঠল আরও একটি পোড়া লাশ

#

নিজস্ব প্রতিনিধি

২৮ ডিসেম্বর, ২০২১,  5:46 PM

news image

উদ্ধার অভিযান থেকে ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার মো. শফিকুল ইসলাম জানান, লঞ্চঘাট এলাকার সুগন্ধা নদীর মাঝ নদীতে এ মরদেহ ভেসে উঠতে দেখা গেছে। মরদেহটি পোড়া লঞ্চের যাত্রী বলেই ধারণা করা হচ্ছে। মরদেহটি পুরুষের। এর আগে সোমবার (২৭ ডিসেম্বর) সকালে ঝালকাঠির বিশখালী নদীর নাপিতের খাল এলাকা থেকে আনুমানিক ৩৫ বছরের এক যুবকের মরদেহ উদ্ধার হয়।

এ নিয়ে নদী থেকে ভাসমান দুটি মরদেহ উদ্ধার হয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত তিনটার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী লঞ্চ এমভি অভিযানে অগ্নিকাণ্ডে ৩৮ জনের মৃত্যু হয়। ঘটনার চুতর্থ ও পঞ্চম দিনে জনের মরদেহে নদী থেকে উদ্ধার হয়। প্রাণ বাঁচাতে নদীতে ঝাপ দিয়ে অনেক যাত্রী নিখোঁজ রয়েছে। ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটি ৫১ নিখোঁজ যাত্রীর তালিকা তৈরি করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম