ঢাকা ০৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএসসিসি'র আওতায় ডেঙ্গু মোকাবেলায় আগাম জরিপ, ২৭ টি ওয়ার্ড চরম ঝুঁকিতে মহিষ পালনে নিশ্চিত হবে সুস্বাস্থ্য রক্ষা পাবে পরিবেশ হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে একে একে ৫ জনের মৃত্যু বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান রামিসা হত্যা মামলার রায় রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের আর্জেন্টিনায় ১৪ বছরের কিশোরী হত্যা, রাজধানীতে বিক্ষোভ চলতি বছরেই দেশে শিশুদের মিড ডে মিলের ব্যবস্থা হবে: শিক্ষামন্ত্রী

লঙ্কান শিবিরে তাইজুলের জোড়া আঘাত

#

ক্রীড়া প্রতিবেদক

১৯ মে, ২০২২,  11:54 AM

news image

জ্বলে উঠেছেন তাইজুল ইসলাম। বুধবার শেষ বিকেলে দুবার ব্রেকথ্রু এনে দেওয়া তাইজুল আজ আবার জোড়া ধাক্কা দিলেন শ্রীলঙ্কার ইনিংসে। তাতে ড্রয়ের পথে এগুনো চট্টগ্রাম টেস্টে নতুন করে রোমাঞ্চের দেখা মিলছে। কুশল মেন্ডিসের টি টোয়েন্টি সুলভ ব্যাটিংয়ে ছন্নছাড়া বাংলাদেশের বোলিং দিশা খুঁজে পেল তাইজুলে। মেন্ডিসের পর এবার শূন্য রানে প্যাভিলিয়নের রাস্তা ধরলেন আগের ইনিংসে ১৯৯ রানে আউট হওয়া অ্যাঞ্জেলো ম্যাথিউস। তাইজুল ইসলামের ঘূর্ণির জবাব দিতে পারলেন না ম্যাথিউস। ক্রিজে এসে মোটেও স্বাচ্ছন্দ্যে ছিলেন না শ্রীলঙ্কান এই ব্যাটার। তাইজুলকে খেলতে বেগ পেতে হচ্ছিল তার। অবশেষে ১৫ বল খেলে শূন্য রানে তাইজুলের বলে তার হাতেই ক্যাচ দিয়ে ফিরে গেলেন ম্যাথিউস। তাতে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়াল ৪ উইকেটে ১১৩। শ্রীলঙ্কার লিড ৪৫ রান। এর আগে চট্টগ্রাম টেস্টে ধীরগতির ব্যাটিংয়ে লিড পেতে বাংলাদেশকে ব্যাটিং করতে হয়েছে চতুর্থ দিনের দ্বিতীয় সেশন পর্যন্ত। চতুর্থ দিনে মোট উইকেটের পতন ঘটেছে ৯টি। পিচের খুব বেশি পরিবর্তন পঞ্চম দিনেও লক্ষ্য করা যাচ্ছে না। যার কারণে স্বাচ্ছন্দ্যে ব্যাট করছিল  শ্রীলঙ্কা। কিন্তু তাইজুল ম্যাজিকে ছন্দপতন ঘটে সফরকারীদের। কুশল মেন্ডিস স্ট্রোকের ফুলঝুরি ছুটিয়ে ৪৩ বলে ৪৮ রান করে বোল্ড হয়ে যান। তবে সাবধানী ব্যাটিং করছেন অধিনায়ক দিমুথ করুনারত্নে। ৯০ বলে ৩৪ রানে অপরাজিত আছেন তিনি। বাংলাদেশের দেওয়া ৬৮ রানের লিড পেরিয়ে যেতে শ্রীলঙ্কার আজ লেগেছে মোটে পাঁচ ওভার। গতকালের ২ উইকেটে ৩৯ রানের সঙ্গে আজ মাত্র ৫ ওভারেই ৩০ রান তুলে বাংলাদেশের লিড পেরিয়ে যায় সফরকারীরা। এদিকে গতকাল ১৩৯তম ওভারের আগে হুট করে মাঠ ছেড়ে যাওয়া আম্পায়ার রিচার্ড ক্যাটেলব্রো আজ মাঠে ফিরেছেন আবার। প্রচণ্ড গরমে অস্বস্তি অনুভব করায় গতকাল মাঠ ছেড়ে যান ক্যাটেলব্রো। তার জায়গায় ফিল্ড আম্পায়ার হিসেবে মাঠে আসেন তৃতীয় আম্পায়ার জোয়েল উইলসন। তবে আজ সকালে শুরু থেকেই মাঠে ফিরেছেন ক্যাটেলব্রো। এর আগে গতকাল চতুর্থ দিনের খেলায় বাংলাদেশ ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৪৬৫ রান। হাতের আঙুলে আঘাত পেয়ে মাঠ ছাড়া শরিফুল আর নামতে না পারায় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। তামিম ইকবালের পর সেঞ্চুরির দেখা পান মুশফিকুর রহিম। ২৮২ বলে ১০৫ রান করেন তিনি। আগের দিনের ১৩৩ রান নিয়ে আবার মাঠে নেমে তামিম আউট হয়ে যান মোকাবিলা করা প্রথম বলেই। এ ছাড়া লিটন দাস করেন ৮৮ রান। শ্রীলঙ্কার পক্ষে কাসুন রাজিথা ৪টি ও আশিথা ফার্নান্ডো ৩টি উইকেট নেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম