ঢাকা ৩০ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত এখনও বাংলাদেশকে অনুগত রাষ্ট্রে পরিণত করার চেষ্টায় লিপ্ত: রিজভী কক্সবাজারের ইনানী সেই গ্যাসকূপে ফের বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ জাতীয় ঐক্যের পথে সরকারই বাধা: শফিকুর রহমান কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী অস্বাভাবিক লেনদেনে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে বাংলাদেশের নতুন পদক্ষেপ ‘জ্বালানি-সার কিনতে ২ থেকে ৩ গুণ দাম দিতে হচ্ছে বলে কোষাগারে চাপ পড়ছে’ ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রসহ বিপিডিবির সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ কলাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের নেতাকর্মীদের বসত বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেফতার ৮

লখনৌকে হারিয়ে কোয়ালিফায়ারে মুম্বাই

#

স্পোর্টস ডেস্ক

২৫ মে, ২০২৩,  4:41 PM

news image

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬তম আসরের এলিমিনেটর ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়ে শিরোপার দাবি ধরে রাখলো সাবেক চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। এ জয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে রোহিত শর্মার দল। ফাইনালে উঠার লড়াইয়ে শুক্রবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসের মুখোমুখি হবে দলটি। বুধবার হারলেই বিদায় আর জিতলে দ্বিতীয় কোয়ালিফায়ারের কঠিন সমীকরণে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করে মুম্বাই। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে সব উইকেট হারিয়ে ১০১ রানে থমকে যায় লখনৌ। প্রথমে ব্যাট করতে নেমে খুব একটা ভালো শুরু হয়নি মুম্বাইয়ের। দলীয় ৩০ রানেই প্রথম উইকেট হারায় দলটি। নবীন-উল-হকের বলে আয়ুষ বাদোনির হাতে ধরা পড়েন রোহিত। মাত্র ১১ রানেই প্যাভিলিয়নে ফিরেন এ ওপেনার। এরপর ৮ রান ব্যবধানে ব্যক্তিগত ১৫ রানে ফিরেন বাঁ-হাতি ব্যাটার ঈশান কিষাণও। তৃতীয় উইকেট জুটিতে শুরুর ধাক্কা সামাল দেন সূর্যকুমার যাদব ও গ্রিন। এই জুটিতে আসে ৬৬ রান। তবে দলীয় ১০৪ ও ১০৫ রানে মিডল-অর্ডারের এই দুই ব্যাটার ফিরলে আবারও থমকে যায় মুম্বাইয়ের রানের চাকা। ২ চার ও ২ ছক্কায় ব্যক্তিগত ৩৩ রানে সূর্যকুমার ও ছয় বাউন্ডারি ও এক ওভার বাউন্ডারিতে ৪১ রানে সাজঘরের পথ ধরেন গ্রিন। এরপর পঞ্চম উইকেট জুটিতে তিলক ভার্মা ও টিম ডেভিডের ব্যাটে ভর করে এগোতে থাকে মুম্বাইয়ের ইনিংস। তবে ব্যক্তিগত ২৬ রানে তিলক ফিরলে কিছুটা চাপে পড়ে সাবেক চ্যাম্পিয়নরা। শেষ দিকে ইমপ্যাক্ট প্লেয়ার নেহাল ওয়াধেরা ১২ বলে ২৩ রানের ক্যামিও ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ১৮২ রানের সংগ্রহ দাঁড় করায় রোহিত শর্মার দল। লখনৌর হয়ে সর্বোচ্চ চার উইকেট নেন নাভিন-উল-হক। এ ছাড়া যশ ঠাকুর তিনটি ও মহসিন খান নেন একটি উইকেট নেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম