ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

আশা নিয়ে ছুটিতে গেলেন ফিল সিমন্স

#

স্পোর্টস ডেস্ক

২৯ জানুয়ারি, ২০২৬,  4:48 PM

news image

নিরাপত্তা ইস্যুর কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ দল। ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে আপত্তি জানিয়ে আগেই আইসিসিকে চিঠি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ভেন্যু পরিবর্তনের সেই আবেদন প্রত্যাখ্যান করে আইসিসি। পরবর্তীতে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়। এর ধারাবাহিকতায় বিশ্বকাপ কাভার করার জন্য বাংলাদেশের সাংবাদিকদের অ্যাক্রেডিটেশনও বাতিল করে আইসিসি। ফলে আগামী এক মাসেরও বেশি সময় আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকতে হচ্ছে বাংলাদেশকে। এদিকে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে দেশে। নির্বাচনকে ঘিরে সারাদেশে চলছে ব্যাপক প্রস্তুতি। এই সময়ে মাঠে ক্রিকেট ফেরার সম্ভাবনাও ক্ষীণ। নির্বাচনের পর বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) দিয়ে ঘরোয়া ক্রিকেট ফেরার কথা রয়েছে। বিশ্বকাপ শেষে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান ক্রিকেট দল। সূচি অনুযায়ী ৯ মার্চ ঢাকায় পা রাখবে তারা। এরপর ১২, ১৪ ও ১৬ মার্চ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে। সিরিজ শেষে ১৭ মার্চ বাংলাদেশ ছাড়বে পাকিস্তান দল। বিশ্বকাপে অংশ না নেওয়ায় সামনে বেশ দীর্ঘ অবসর পাচ্ছেন টাইগার ক্রিকেটাররা। এই সময়ের মধ্যেই গতকাল বাংলাদেশ ছেড়েছেন জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স। ক্রিকবাজকে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, 'আমার মনে হয় জাতীয় নির্বাচনের পর বিসিএল শুরু হবে। ততদিনে ক্রিকেট মাঠে ফিরবে বলে আমি আশাবাদী।'

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম