ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্লাব বিশ্বকাপ আয়োজনে আগ্রহী ব্রাজিল

#

স্পোর্টস ডেস্ক

২৯ জানুয়ারি, ২০২৬,  4:46 PM

news image

দুইবার ছেলেদের ফুটবল বিশ্বকাপ আয়োজন করেছে ব্রাজিল। মেয়েদের বিশ্বকাপের আগামী আসরের স্বাগতিক তারা। এবার তাদের ভাবনায় ক্লাব বিশ্বকাপ।  ২০২৯ ফিফা ক্লাব বিশ্বকাপ আয়োজনে আগ্রহী দেশটি। নিজেদের আগ্রহের কথা আনুষ্ঠানিকভাবে ফিফাকে জানিয়েছে তারা। রিও দে জেনেইরোতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে বৈঠকে এই প্রস্তাব দেওয়া হয় ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের পক্ষ থেকে। আগামী বছরের নারী বিশ্বকাপের প্রস্তুতি দেখতে ব্রাজিলে গিয়েছেন ফিফা সভাপতি। আগামী বছরের জুন-জুলাইয়ে ব্রাজিলের ৮টি শহরে হবে বিশ্বকাপ। এর ফাঁকেই ক্লাব বিশ্বকাপ আয়োজন নিয়ে আলোচনা করেছে দুই পক্ষ। ব্রাজিলের ফেডারেশনের সভাপতি সামির শৌদ গত বছরই বলেছিলেন, ২০২৯ ক্লাব বিশ্বকাপ তারা আয়োজন করতে চান। এবার আনুষ্ঠানিকভাবে প্রস্তাব গেল। নতুন আঙ্গিকে বড় পরিসরে ক্লাব বিশ্বকাপের প্রথম আসর গত বছর অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রে। সেই আসরের জন্য কোনো বিডিং পদ্ধতি ছিল না। ফিফাই বেছে নিয়েছিল স্বাগতিক দেশ। ২০২৯ ক্লাব বিশ্বকাপের স্বাগতিক নির্ধারণের পদ্ধতি এখনও চূড়ান্ত করেনি ফিফা। ২০২৯ আসরের জন্য ব্রাজিলের একটি দল এর মধ্যেই চূড়ান্ত হয়ে গেছে। গত বছরের কোপা লিবের্তাদোরেস জিতে পরের ক্লাব বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে ফ্ল্যামেঙ্গো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম