ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন ৪ আর্থিক প্রতিষ্ঠানের আমানত ফেরতের স্কিম চলতি সপ্তাহে বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ প্রকাশ রংপুরে নৃশংসভাবে ৪ খুনের ঘটনায় বেড়িয়ে এল আঁতকে ওঠার মতো তথ্য ঢাকার আরও ৫০ ট্রাফিক সিগন্যাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা

লংগদুতে আওয়ামী যুবলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

#

নিজস্ব প্রতিনিধি

২১ ডিসেম্বর, ২০২১,  3:33 PM

news image

আওয়ামীলীগ দল করে আমরা দলের জন্য নিবেদিত। যারা দল করে স্বার্থ উদ্ধার করে তারা দলের জন্য কখনো নিবেদিত না। রাঙ্গামাটির লংগদুতে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খাদ্য মন্ত্রনালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। মঙ্গলবার ( ২১ ডিসেম্বর)  সকাল দশটায় লংগদু উপজেলার পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হয় আওয়ামী যুবলীগের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। লংগদু উপজেলা যুবলীগের সভাপতি(ভারপ্রাপ্ত) 

রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক   আবু বকর সিদ্দিক এর সঞ্চালনায়  সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটির সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রনালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা আওয়ামী যুবলীগের সভাপতি, পৌর মেয়র আকবর হোসেন ও বিশেষ বক্তা ছিলেন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল। এতে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, রাঙ্গামাটি যুবলীগের কার্যনির্বাহী সদস্য রফিক তালুকদার,লংগদু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবুৃরাঙ্গামাটি জেলা পরিষদের সদস্যা আসমা বেগম সহ স্থানীয় আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, এখনো ষড়যন্ত্রকারীরা সক্রিয়, সকলকে সচেতন থেকে দেশের জন্য কাজ করে যেতে হবে। দেশ উন্নয়নের লক্ষে এসরকার সঠিক ভাবে কাজ করে যাচ্ছে,এতে আমাদের সহযোগীতা করে যেতে হবে। এসময় প্রধান অতিথি আরো বলেন, যখন দলের ছেলেদের হাস্যমুখ দেখি খুব ভালো লাগে। কিন্তু যখন শুনি কেউ অন্যায় ভাবে কারো জমি দখল করে, মারামারি করে তখন তা খারাপ লাগে। তাই সকলের প্রতি ভালো বাসা দিয়ে দেশ ও জাতির জন্য বঙ্গবন্ধুর আদর্শে কাজ করে যেতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম