ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

র‌্যাব-১৩ সিপিএসসি রংপুর কর্তৃক ১জন পুলিশের ভূয়া সাব ইন্সপেক্টর গ্রেফতার

#

নিজস্ব প্রতিনিধি

২৮ ডিসেম্বর, ২০২১,  11:10 AM

news image

র‌্যাব-১৩, সিপিএসসি,রংপুর একটি  অভিযোগের ভিত্তিতে জানতে পারে যে, রংপুর মাহানগরীর কামাল কাছনা এলাকায় একজন ভূয়া সাব ইন্সপেক্টর অবস্থান করছে। অভিযোগপত্রটি দ্রুত আমলে নিয়ে সত্যতা অনুসন্ধানের জন্য র‍্যাবের একটি অনুসন্ধানি দল তাৎক্ষণিক ছায়া তদন্ত শুরু করে এবং জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। গোয়েন্দা অনুসন্ধান চালায়। অভিযোগ পত্রটি প্রাথমিকভাবে সত্যতা  প্রমানিত হয়।

পরে গত ২৪ ডিসেম্বর রাত দশটার দিকে র‌্যাব-১৩ সিপিএসসি রংপুর ক্যাম্পের চৌকস আভিযানিক দলটি রংপুর মহানগরীর কামাল কাছনা এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারের সময় ওই ব্যক্তির পরনে জেলা পুলিশ রংপুর রেঞ্জ এর এসআই পদমর্যাদার পোষাক পরিহিত অবস্থায় ছিলো। গ্রেফতারকৃত ভূয়া সাব ইন্সপেক্টর মুশফিক বিন সাত্তার (২৬) রংপুর নগরীর কামাল কাছনা এলাকার বাসিন্দা। র‍্যাব-১৩'র অধিনায়কের পক্ষে সহকারি পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত ভূয়া সাব ইন্সপেক্টর অবৈধভাবে পুলিশের ইউনিফর্ম সংগ্রহ করে দীর্ঘদিন ধরে মানুষের সাথে চাকুরি দেওয়া, জমি-জমা সংক্রান্ত মামলার নিষ্পত্তিসহ আদালতে চলমান বিভিন্ন ধরনের মামলার খালাস পাইয়ে দেওয়ার নাম করে জন-সাধারণের নিকট থেকে প্রতারনা করে মোটা অংকের অর্থ আত্বসাৎ করে আসছিল বলে স্বীকার করেছে। এছাড়াও ফেসবুকে বিভিন্ন সময় পুলিশের লিগ্যাল পোষ্ট থেকে বিভিন্ন ধরনের মাদকের অভিযান এবং আসামীর ফটো সংগ্রহ করে তার নিজের ফেসবুক পেজে  পোষ্ট করত বলে প্রাথমিক ভাবে প্রমাণিত হয়েছে। ধৃৃত ভূয়া সাব ইন্সপেক্টর মুশফিক বিন সাত্তার (২৬) কে নিয়মিত মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 



logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম