ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

র‌্যাব-১৩'র হাতে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়া প্রতারক ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

#

আবুল হোসেন বাবলু

৩০ ডিসেম্বর, ২০২১,  9:03 PM

news image

র‌্যাব-১৩ সিপিএসসি রংপুর, বগুড়া সদর থানা অফিসার ইনচার্জ কর্তৃক একটি  অধিযাচনপত্র প্রাপ্তির ভিত্তিতে জানতে পারে যে, ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ রেজওয়ানুল ইসলাম (৫৬), একজন সরকারী ব্যাংক কর্মকর্তা বহুদিন যাবত সাধারণ চাকুরী প্রত্যাশীদের ব্যাংকে চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পলাতক রয়েছে। উক্ত সংবাদের ভিক্তিতে সিপিএসসি, র‌্যাব-১৩, রংপুর, বিষয়টি আমলে নিয়ে সত্যতা অনুসন্ধানে তাৎক্ষণিক ছায়া তদন্ত শুরু করে।

এবং ওয়ারেন্টভুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় উক্ত অধিযাচনপত্রটি প্রাথমিকভাবে সত্যতা প্রমানিত হওয়ায় র‌্যাব-১৩, সিপিএসসি, রংপুর ক্যাম্প এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত (২৯ ডিসেম্বর) বুধবার র‌্যাব-১৩, সিপিএসসি, রংপুর ক্যাম্পের একটি আভিযানিক দল দুপুর দেড়টার দিকে কুড়িগ্রাম জেলার সদর থানাধীন জনতা ব্যাংক লিমিটেড, কুড়িগ্রাম কর্পোরেট শাখার সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ৪টি সিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ রেজওয়ানুল ইসলাম (৫৬), পিতা- মোহাম্মদ আলী জোয়ারদার’কে গ্রেফতার করে।র‍্যাব-১৩'র অধিনায়কের পক্ষে সহকারি পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত প্রতারক বিভিন্ন ব্যক্তিদের সাথে চাকুরী দেয়ার নামে প্রতারনার কথা স্বীকার করেছে। তার সাথে জড়িত অন্যান্য প্রতারককে আইনের আওতায় আনতে  র‌্যাবের কার্যক্রম অব্যাহত রয়েছে। আটককৃত প্রতারকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া সদর থানায় হস্থান্তর করা হয়েছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম