রোহিঙ্গা ইস্যু বিশ্বে সময়োপযোগী রাখতে চায় সরকার: শামা ওবায়েদ
নিজস্ব প্রতিবেদক
০৮ নভেম্বর, ২০২৬, 4:39 PM
নিজস্ব প্রতিবেদক
০৮ নভেম্বর, ২০২৬, 4:39 PM
রোহিঙ্গা ইস্যু বিশ্বে সময়োপযোগী রাখতে চায় সরকার: শামা ওবায়েদ
রোহিঙ্গা ইস্যু বিশ্বে সময়োপযোগী রাখতে চায় সরকার বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। রোববার (৮ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে সেমিনারে তিনি এ কথা জানান।
শামা ওবায়েদ বলেন, বিএনপি সরকার থাকুক বা না থাকুক রোহিঙ্গা ইস্যুতে সবসময় ভোকাল ছিল। জিয়াউর রহমান রোহিঙ্গা ইস্যুতে সমগ্র মুসলিম বিশ্বকে একত্র করতে পেরেছিল।
তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের মেরুদন্ড সোজা ছিল না বলেই, চীন, ভারত, মিয়ানমার সরকার বা আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসনের ইস্যুতে জোর দিতে পারেনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, মিয়ানমারকে রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিজেদের নাগরিক হিসেবে চিহ্নিত করার প্রক্রিয়াকে দ্রুত করতে হবে।