ঢাকা ০৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ মৃত্যু অর্থনীতি গণতন্ত্রের না হলে রাজনৈতিক গণতন্ত্র কাজে আসে না: অর্থমন্ত্রী রোহিঙ্গা ইস্যু বিশ্বে সময়োপযোগী রাখতে চায় সরকার: শামা ওবায়েদ রিয়াদে একের পর এক বিস্ফোরণ, আরামকোর স্থাপনায় ক্ষতির খবর প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে ভোট হবে: ইসি সচিব কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সামিরা খান মাহি আমন মৌসুমে ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ও দাম নির্ধারণ প্রতি ১০ নারীর আটজনই রক্তস্বল্পতায় ভুগছেন কারা ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিচ্ছে, জানালেন ডিএমপির ডিসি

হাম উপসর্গে আরও ২ মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

০৮ নভেম্বর, ২০২৬,  4:46 PM

news image

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও এর উপসর্গ দেখা গেছে ১ হাজার ২২৫ জনের শরীরে। রোববার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮২ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে নিশ্চিত হামে ১০৫ ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৭৭ জনের মৃত্যু হয়েছে।


স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ৮৪০ জনে। এদের মধ্যে মোট ২৪ হাজার ৪৪২ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, অন্যদিকে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ২ লাখ ১২ হাজার ৯৭৯ রোগী ভর্তি হয়েছে। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরেছেন ২ লাখ ৪ হাজার ৪৯ রোগী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম