সংবাদ শিরোনাম
প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে ভোট হবে: ইসি সচিব
নিজস্ব প্রতিবেদক
০৮ নভেম্বর, ২০২৬, 3:41 PM
নিজস্ব প্রতিবেদক
০৮ নভেম্বর, ২০২৬, 3:41 PM
প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে ভোট হবে: ইসি সচিব
প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।রোববার (৮ নভেম্বর) ইসি সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ইউপির ভোটের প্রস্তুতি চলমান রয়েছে জানিয়ে ইসি সচিব বলেন, প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে ভোট হবে। সদর উপজেলার ইউনিয়নগুলোকে প্রথম ধাপে প্রাধান্য দেয়া হচ্ছে।
আখতার আহমেদ বলেন, আর কোনো ভোটেই ইভিএম ব্যবহার হবে না। তবে ইভিএম ডিসপোজালের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি ইসি। এ সময় ইসি ৬ বছর বয়স থেকেই ব্যক্তির ডাটা নেয়ার পরিকল্পনা করছে বলেও জানান তিনি।
সম্পর্কিত