ঢাকা ৩০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ব্রাজিলের হয়ে খেলা নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন কাজ শুরু ১৩ জেলায় ব্যাপক বজ্রবৃষ্টির আভাস, নৌবন্দরেও সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ইতালির কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

রোমের নতুন রানী রিবাকিনা

#

স্পোর্টস ডেস্ক

২২ মে, ২০২৩,  10:23 AM

news image

অর্জনের মুকুটে আরেকটি পালক যোগ হয়েছে এলেনা রিবাকিনার। ইতালিয়ান ওপেনে নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন কাজাখস্তানের এই খেলোয়াড়। স্থানীয় সময় গত শনিবার ফাইনালে রিবাকিনার প্রতিপক্ষ ছিলেন ইউক্রেনের আনহেলিনা কেলিনিনা। কিন্তু ম্যাচের মাঝপথে বাঁ পায়ে চোট পেয়ে কোর্ট ছাড়েন তিনি। এরপর আর চালিয়ে যেতে পারেননি খেলা।  ওই সময় ৬-৪ ও ১-০ তে এগিয়ে ছিলেন গতবারের উইম্বলডন চ্যাম্পিয়ন রিবাকিনা। আসরে এ নিয়ে তৃতীয় ম্যাচ ওয়াকওভার পেলেন তিনি। এটি রিবাকিনার চতুর্থ ডব্লিউটিএ শিরোপা। এই জয়ে সেরা চার বাছাইয়ে থেকে ফরাসি ওপেন শুরু করবেন তিনি। আগামী ২৮ মে শুরু হবে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যামটি।  তবে শিরোপার মঞ্চের শেষের গল্পটা এমন হবে তা প্রত্যাশা করেননি রিবাকিনা। সেই সঙ্গে খুব শীঘ্রই আবার সুস্থ হয়ে কালিনিনা কোর্টে ফিরবে বলে আশা করছেন রোম ওপেনের চ্যাম্পিয়ন। রিবাকিনা বলেন, আসলে এভাবে ম্যাচটা শেষ হোক তা চাইনি। তবে আমি মনে করি এটা এনহেলিনার জন্য দুর্দান্ত ফল। কঠিন কিছু লড়াই জিতেছে সে। তার এমন অগ্রগতিতে আমি অনেক বেশি খুশি। আশা করি এভাবেই চালিয়ে যাবে সে। আজকের ম্যাচটা সে শেষ করতে পারেনি। কিন্তু আমার মনে হয় এটা তেমন বেশি সিরিয়াস কিছু নয়। তাই আশা করি, চোট কাটিয়ে খুব শীঘ্রই আবার কোর্টে ফিরে নিজের সেরাটা ঢেলে দেবে। চলতি বছর দুর্দান্ত কাটছে ২৩ বছর বয়সী রিবাকিনার। এর আগে অস্ট্রেলিয়ান ওপেনে রানার্সআপ হন ও ইন্ডিয়ান ওয়েলস শিরোপা জেতেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম