ঢাকা ২০ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
টাঙ্গাইল শহরের সাবালিয়ায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে দাম কমলো সোনার স্বাধীন বাংলার জনগণের প্রত্যাশা পূর্ণ হোক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার জাবির হল থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই, জুলাই পর্যন্ত মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত বিসিএফ-এর ইফতার মাহফিলে বাংলা স্কুল প্রতিষ্ঠার আলোচনা রুট গ্রুপের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আইসিসি থেকে বড় সুখবর পেলেন বাংলাদেশের অধিনায়ক

রিয়ালের সঙ্গে এমবাপের চুক্তি সম্পন্ন

#

স্পোর্টস ডেস্ক

০৪ জুন, ২০২৪,  11:01 AM

news image

সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি করেছেন পিএসজি তারকা কিলিয়ান এমবাপে। মঙ্গলবার প্রথম প্রহরে আনুষ্ঠানিকভাবে এই চুক্তির খবর জানিয়েছে স্প্যানিশ ক্লাবটি।  রিয়ালের আফিসিয়াল বিবৃতিতে বলা হয়, ‘আগামী পাঁচ মৌসুমের জন্য এ খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করেছে রিয়াল মাদ্রিদ।’ সংবাদমাধ্যম ইএসপিন বলছে, ফরাসি ফরোয়ার্ডকে বছরে ১৫ মিলিয়ন ইউরো পারিশ্রমিক দেওয়া হবে। তাছাড়া সাইনিং বোনাস হিসেবে দেওয়া হবে ১৫০ মিলিয়ন ইউরো। ফ্রান্স ফুটবলের প্রডিজি বা বিশেষ গুণসম্পন্ন কিশোর কিলিয়ান এমবাপে ২০১৭ সালেই তার সেই সময়ের ক্লাব মোনাকোকে জানিয়েছিলেন, পিএসজি নয়, তিনি যেতে চান রিয়াল মাদ্রিদে। ফুটবলের ইতিহাসের সেরা ক্লাব রিয়ালও নজরে রেখেছিল এই কিশোরের ওপর। পিএসজিতে এমবাপে গিয়েছিলেন ১৮০ মিলিয়ন ইউরোতে। এরপর প্রতি মৌসুমেই কেবল এই দলবদলের গুঞ্জনের ডানা মেলেছে।

বহুবারই এমবাপে টু রিয়াল মাদ্রিদ ডিল আটকে ছিল আনুষ্ঠানিকতার জন্য। কিশোর এমবাপে এরপর বিশ্বের সেরা এক তারকা হয়ে উঠেছেন।  এই এমবাপেকে ছেড়ে দিতে চায়নি পিএসজি। অন্তত মোটা অঙ্কের ট্রান্সফার ফি ছাড়া কোনোভাবেই না। ২০০ মিলিয়ন ইউরো পর্যন্ত হাঁকানো হয়েছিল দাম। কিন্তু ফ্লেরেন্তিনো পেরেজ যেন পাকা ব্যবসায়ী। তিনি অপেক্ষাই করে গেলেন। ধৈর্য রাখলেন। শেষ পর্যন্ত, পেরেজের অপেক্ষা আর এমবাপের মনের প্রবল চাওয়াটাই পূর্ণতা পেল।  রিয়ালে যোগ দিতে ২৫ বছর বয়সী এমবাপ্পে এ বছর ফেব্রুয়ারিতে ক্লাবটির সঙ্গে মৌখিকভাবে সম্মত হন। এরপর গত মাসে ফরাসি তারকা জানান, তিনি মৌসুম শেষে পিএসজি ছাড়বেন। চলতি সপ্তাহের শনিবার রাতে চ্যাম্পিয়নস লিগে নিজেদের ১৫তম শিরোপা জয়ের পর এমবাপ্পের সঙ্গে চুক্তির খবরটি আনুষ্ঠানিকভাবে জানাল রিয়াল। পিএসজির হয়ে ৬ বার লিগ ওয়ান শিরোপা জিতেছেন এমবাপ্পে। ২০২০ সালে চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও খেলেছেন পিএসজির হয়ে। কিন্তু হেরে যেতে হয় বায়ার্ন মিউনিখের কাছে। ১৯৬৬ সালে জিওফ হার্স্টের পর প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপের ফাইনালে করেছেন হ্যাটট্রিক। ১৯৫৮ সালে পেলের পর প্রথম কিশোর ফুটবলার হিসেবে বিশ্বকাপ ফাইনালে গোলের কীর্তি আছে তার।  এমবাপেকে ধরে রাখার প্রচেষ্টায় একসময় এগিয়ে এসেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ২০২২ সালের জুনে এমবাপে টু রিয়াল ডিল যখন প্রায় সম্পন্ন, তখন ফ্রেঞ্চ প্রেসিডেন্টের অনুরোধেই শেষ পর্যন্ত আরও দুই বছর ফ্রান্সে থেকে যান এমবাপে।  তবে এখন রিয়ালে নতুন অধ্যায় শুরুর অপেক্ষায় ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড। আগামী মাসের দিকে ভক্তদের সঙ্গে এমবাপেকে পরিচয় করিয়ে দেবে রিয়াল। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম