ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

ডিসেম্বরের মধ্যেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় বাংলাদেশ: রাশেদুল হক

#

নিজস্ব প্রতিবেদক

১২ নভেম্বর, ২০২৬,  1:01 PM

news image

মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর সার্বিক কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন করেন বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মো. রাশেদুল হক। ছবি ভিডিও থেকে নেয়া


মালয়েশিয়া থেকে এখন পর্যন্ত ৫৬৮ কর্মীর চাহিদাপত্র এসেছে জানিয়ে বাংলাদেশ ওভারসিজ অ্যামপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মো. রাশেদুল হক বলেছেন, ডিসেম্বরের মধ্যেই দেশটিতে কর্মী পাঠাতে প্রস্তুত  সরকার।


বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে মালয়েশিয়াতে বিনা খরচে কর্মী পাঠানোর সার্বিক কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।


রাশেদুল হক বলেন, ‘এখন পর্যন্ত মালয়েশিয়া থেকে ৫৬৮টি চাহিদাপত্র এসেছে। এ ক্ষেত্রে কর্মী নিয়োগের বিষয়ে নিয়োগকর্তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তাদের পছন্দ অনুযায়ী কর্মী নিয়োগ করা হবে।’


নিয়োগকর্তারা সহযোগিতা করলে ডিসেম্বরের মধ্যেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে প্রস্তুত সরকার  বলে জানান বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক।


মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনৈতিক লেনদেনের প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম