ঢাকা ১৩ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

রাষ্ট্রের সংস্কার ছাড়া অন্য কিছু মানব না: তাসনিম জারা

#

নিজস্ব প্রতিবেদক

০৪ আগস্ট, ২০২৫,  7:58 PM

news image

রাষ্ট্রের সংস্কার ছাড়া অন্য কিছু মানা হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। সোমবার (৪ আগস্ট) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তাসনিম জারা বলেন, যে উদ্দেশ্য নিয়ে অভ্যুত্থান হয়েছে, সেই উদ্দেশ্য এক বছর পরও আমরা অর্জন করতে পারলাম না। তবে এই রাষ্ট্রের সংস্কার হতেই হবে। সংস্কার ছাড়া অন্য কিছু আমরা মানব না। তিনি আরও বলেন, যে সংবিধান নিজের নাগরিককে গুম-খুনের অধিকার দেয়, সেই সংবিধান আমাদের দরকার নেই। যে পুলিশ নাগরিকের ওপর গুলি চালায়, সেই পুলিশ নতুন বাংলাদেশে থাকতে পারে না।  এ সময় প্রশ্ন রেখে এনসিপির এই জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব বলেন, পুলিশ সংস্কারের অগ্রগতি কতদূর?

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম