ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

রামেক হাসপাতালে একদিনে চার জনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৫ জানুয়ারি, ২০২২,  12:54 PM

news image

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিট টানা চার দিন ছিল মৃত্যুশূন্য। তবে গত ২৪ ঘণ্টা গড়াতে না গড়াতেই করোনা ইউনিটে চার জন নিহত হয়েছেন। বুধবার (৫ জানুয়ারি) রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে,

হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে রোগী রয়েছে ২৪ জন। এর মধ্যে সন্দেহভাজন রোগীর সংখ্যা ১৬ জন ও করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৮ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ছয়জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনজন। এদিকে রামেক হাসপাতালের আরটিপিসিআর মেশিনে আজও কোনো টেস্ট হয়নি। অপরদিকে রামেক মেডিকেল কলেজের আরটিপিসিআর মেশিনে গত ২৪ ঘণ্টায় ৯৪ জনের নমুনা পরীক্ষায় ৭ জনের শরীরে করোনার উপস্থিতি মিলেছে। রামেকের করোনা রিপোর্ট পর্যবেক্ষণে সংক্রমণের হার ৭ দশমিক ৪৫ শতাংশ। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, চার দিনে রামেকের করোনা ইউনিট ছিল মৃত্যুশূন্য। কিন্তু হুট করেই একদিনে চার জনের মৃত্যু নতুন করে শঙ্কার সৃষ্টি করেছে। বিশ্বব্যাপী করোনার নতুন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা বাড়ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম