ঢাকা ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকা ১৯ আসনে ধানের শীষে নির্বাচিত হয়েছেন দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটোয়ারীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ফলাফলের গেজেট হবে: আসিফ নজরুল ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে রুমিন ফারহানা এগিয়ে দীর্ঘ লাইনে ভোটারের ভিড় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু নারী ভোটারদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ করতে দেওয়ার আহ্বান জাতিসংঘের ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২, আহত ৩০ জাল ভোট দিলে যেসব শাস্তি হতে পারে

রামেকে করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২২ ডিসেম্বর, ২০২১,  10:56 AM

news image

করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও দুজন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বুধবার (২২ ডিসেম্বর) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে তারা মারা যান। রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি।

তবে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে রাজশাহী ও নাটোরের একজন করে রোগীর এদিকে, ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে বুধবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ২৩ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ১৯ জন। বর্তমানে রাজশাহীর আটজন, চাঁপাইনবাবগঞ্জের চারজন, নওগাঁর তিনজন, নাটোরের তিনজন, পাবনার দুজন, কুষ্টিয়ার একজন, জয়পুরহাটের একজন এবং সিরাজগঞ্জের একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন চারজন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৭ জন। করোনা ধরা পড়েনি ভর্তি দুজনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ছয়জন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে যাননি কোনো রোগী। গত ১৭ ডিসেম্বর থেকে রামেক হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা বন্ধ রয়েছে। তবে চালু রয়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাব। সর্বশেষ মঙ্গলবার এই ল্যাবে ২৭১ জনের নমুনা পরীক্ষায় আটজনের করোনা ধরা পড়েছে। এর মধ্যে রাজশাহীর একজন, জয়পুরহাটের চারজন এবং বগুড়ার তিনজন রয়েছেন। পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার রাজশাহীতে দশমিক ৯৬ শতাংশ, জয়পুরহাটে ৪ দশমিক ৭৬ শতাংশ এবং বগুড়ায় ৩ দশমিক ৭০ শতাংশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম