ঢাকা ২১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
ফের বদলাচ্ছে পুলিশের পোশাক, মন্ত্রণালয়ে চিঠি তেলের দামের সঙ্গে সমন্বয় করে বাসের ভাড়া নির্ধারণ হবে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির আশঙ্কা, ৩ নদীবন্দরে সতর্ক সংকেত জারি আম উৎপাদনে অতীতের সব রেকর্ড ভাঙতে পারে বাংলাদেশ তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে ব্লক রেইড জোরদার মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা টেকনাফের পাহাড়ে মিলল ৩ লাশ চোট কাটিয়ে সিরিজ নির্ধারণী ম্যাচের বাংলাদেশ দলে তানজিম নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলাকেটে হত্যা

রামুতে পিকআপ চালকের রক্তাক্ত লাশ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

১০ জানুয়ারি, ২০২২,  1:22 PM

news image

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু বাইপাস এলাকা থেকে মো. হানিফ (৩০) নামের এক পিকআপ চালকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত হানিফ রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মধ্যমপাড়া এলাকার মো. আবদুল্লাহর ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সোমবার (ভোরে রাস্তার পাশে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে প্রশাসনে খবর দেয়। পুলিশ এসে ওই লাশের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন এবং রক্তের দাগ দেখতে পায়। অজ্ঞাত যুবকের লাশের খবর পেয়ে কাউয়ারখোপ থেকে ঘটনাস্থলে এসে চালক হানিফের মরদেহ বলে নিশ্চিত করে মা নুরুচ্ছাফা বেগম।  তিনি জানান,

হানিফ চাকমারকুলের জুবাইর নামের একজনের পিকআপ চালাতো এবং কলঘর এলাকায় পরিবারসহ ভাড়াবাসায় থাকত। কিছুদিন আগে পিকআপটি হারিয়ে যায়। এরপর থেকে হানিফকে গাড়িটি চুরি করা হয়েছে বলে নির্যাতন করা হতো। এমনকি গত শনিবার জুবায়েরের লোকজন প্রকাশ্যে মারধর করতে করতে তাকে নিয়ে যেতে দেখেছে বলে জানান উপস্থিত অনেকেই। জুবায়েরই তার ছেলেকে হত্যা করেছে বলে তিনি জানান। রামু থানা পুলিশ, পিবিআই, সিআইডি টিম ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল রিপোর্ট তৈরি করে এবং লাশটি ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছে। রামু থানার উপ পরিদর্শক কামরুল ইসলাম জানান, অজ্ঞাত লাশের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। লাশের শরীরে রক্তের দাগ এবং আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরিবারের সদস্যরা লাশটি হানিফ ড্রাইভার নামের চিহ্নিত করেছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম