ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

রামপুরা সড়ক অবরোধ করেছে অটোরিকশাচালকরা, তীব্র যানজট

#

নিজস্ব প্রতিবেদক

২০ মে, ২০২৪,  5:13 PM

news image

ব্যাটারিচালিত রিকশা চালানোর দাবিতে রাজধানীর রামপুরায় সড়ক অবরোধ করে রেখেছে অটোরিকশাচালকরা। এতে তীব্র যানজট দেখা দিয়েছে। সোমবার (২০ মে) সকাল পৌনে ১০টার দিকে রামপুরা বেটার লাইফ হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। সরেজমিনে দেখা গেছে, দ্বিতীয় দিনের মতো অটোরিকশা চালানোর দাবিতে রাস্তায় নামেন চালকরা। এখন পর্যন্ত তারা সড়ক অবরোধ করে রেখেছে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিশ্চিত করে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে, রোববার রাজধানীর মিরপুর-১০ ও কালশীতে দিনভর সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে অটোরিকশাচালকরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়াও হয়। এদিকে, গত ১৫ মে রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলতে না দেওয়ার নির্দেশ দিয়েছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ঢাকায় কোনো ব্যাটারিচালিত রিকশা চালানো যাবে না। এ বিষয়ে শুধু নিষেধাজ্ঞা আরোপ নয়, এগুলো চলতে যাতে না পারে, তা নিশ্চিত করতে হবে। কাদের আরও বলেন, ঢাকা শহরে যে ধরনের লক্কড়ঝক্কড় গাড়ি চলে, তা পৃথিবীর অন্য কোনো দেশে দেখা যায় না। বিশ্বের বিভিন্ন দেশের শহরে আধুনিক গণপরিবহণ চলাচল করে। কিন্তু ঢাকায় লক্কড়ঝক্কড় গাড়ি চলে। এগুলো দেখতেও তো খারাপ লাগে। এর চেয়ে ঢাকার বাইরে মফস্সল এলাকাগুলোয় উন্নতমানের গণপরিবহন চলে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম