ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

রাবির ‘এ’ ইউনিটে প্রতি আসনে লড়ছে ৪০ ভর্তিচ্ছু

#

০৬ মার্চ, ২০২৪,  10:55 AM

news image

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৩-২৪ সেশনে স্নাতক প্রথমবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এতে প্রতি আসনে লড়ছে ৪০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। বুধবার সকাল ৯টায় এ পরীক্ষা শুরু হয়। জানা গেছে, চার শিফটের এই ভর্তি পরীক্ষায় আবেদনকারী ৭৪ হাজার ৭৮৫ ভর্তিচ্ছু। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শিফটে ১৮ হাজার এবং চতুর্থ শিফটে ১৮ হাজার ৬৯৭ জন পরীক্ষায় অংশ নিচ্ছেন। এ বছর (এ, বি, সি) তিন ইউনিটে কোটাসহ ৪ হাজার ৪৩৮টি আসনের বিপরীতে একক আবেদনকারী ১ লক্ষ ৫৪ হাজার ৯৭৭ জন। এক ঘণ্টা সময়সীমায় ৮০টি বহুনির্বাচনি প্রশ্নোত্তরে শিক্ষার্থীদের মেধা মূল্যায়ণ করা হয়। এতে ন্যূনতম পাশ নম্বর ছিল ৪০। সার্বিক নিরাপত্তার বিষয়ে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নিরাপত্তা রক্ষাকারী বাহিনী সহ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট অন্যরা তৎপর রয়েছেন। যেকোন অপ্রীতিকর ঘটনা রোধে তারা কাজ করছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম